মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০২:০১ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
পবা ইউএনও এর উদ্যোগে দীর্ঘ ২২ বছরের দুর্ভোগ কাটল এক দিনে নগর উন্নয়নের সঙ্গে পরিবেশের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে: সুইট রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময় রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩

মাদক সম্রাট রুবেলকে গ্রেফতারের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

  • প্রকাশ সময় শুক্রবার, ১৫ জুলাই, ২০২২
  • ৩৮৩ বার দেখা হয়েছে

 

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর ১৮ নম্বর ওয়ার্ডের কুখ্যাত মাদক ব্যবসায়ী রুবেলের বিভিন্ন অপকর্ম ও অনৈতিক কর্মকাণ্ডে অতিষ্ঠ হয়ে তাকে গ্রেফতারের দাবি জানিয়ে মানববন্ধন করেছে স্থানীয় এলাকাবাসী। রুবেলের এসব অপকর্মের বিরুদ্ধে অবস্থান নেওয়ায় বৃহস্পতিবার রাতে স্থানীয় ওয়ার্কার্স পার্টির কার্যালয়ে অগ্নিসংযোগের ইন্ধন দেওয়ারও অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে।

শুক্রবার বিকেলে নগরের শালবাগান পাওয়ার হাউজের মোড়ে এলাকাবাসীর উদ্যোগে এই মানববন্ধনের আয়োজন করা হয়। এলাকার মানুষের দাবির প্রতি সংহতি জানিয়ে স্থানীয় আওয়ামী লীগ ও ওয়ার্কার্স পার্টিসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারাও এই মানববন্ধনে অংশ নেন।

ঘন্টাব্যাপী চলা মানববন্ধন থেকে বক্তারা বলেন, ১৮ নম্বর ওয়ার্ডে দীর্ঘদিন ধরে মাদক ও দেহ ব্যবসার মতো বিভিন্ন অনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে রুবেল। এলাকার মানুষ এসব বিষয়ে প্রতিবাদ করলে রুবেল তার ক্যাডার বাহিনীর মাধ্যমে বিভিন্নভাবে হুমকি-ধামকি দেওয়ায় কেউ কিছু করতে পারে না। অনেক সময় স্থানীয় প্রশাসনকে এসব বিষয়ে অবগত করলেও কোন প্রতিকার পাওয়া যায়নি।

বক্তারা আরো বলেন, এলাকার মানুষের অভিযোগের প্রেক্ষিতে সম্প্রতি রুবেলের মাদক ব্যবসার বিরোধীতা করেন স্থানীয় ওয়ার্কার্স পার্টির নেতা-কর্মীরা। তারা এলাকার আরো অন্যান্য প্রগতিশীল রাজনৈতিক দল ও গণমান্য ব্যক্তিদের সাথে পরামর্শ করে রুবেলের বিরুদ্ধে মানববন্ধন করার চিন্তা-ভাবনা করেন।

এসব বিষয়ে রুবেল অবগত হলে এলাকায় নিজের অধিপত্য ধরে রাখার জন্য গত ১৪ জুলাই রাতে ১৮ নম্বর ওয়ার্ডের ওয়ার্কার্স পার্টির কার্যালয়ে আগুন ধরিয়ে দিতে তার ক্যাডার বাহিনীকে ইন্ধন দেয়।

অভিলম্বে রুবেলকে গ্রেফতারের দাবি জানিয়ে বক্তারা বলেন, সরকার মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। রাজশাহী অত্যন্ত শান্তির শহর। এই শহরে রুবেলের মতো অপরাধীরা প্রতিষ্ঠিত হলে শান্তির শহর অশান্তির শহরে পরিণত হবে। রুবেলের অপকর্মে এলাকার মানুষ অতিষ্ঠ। স্থানীয় যুব ও তরুণ প্রজন্ম খারাপ পথে ধাবিত হচ্ছে। সবকিছু বিবেচনা করে রুবেলকে অবিলম্বে গ্রেফতার করে আইনের আওতায় আনার জন্য প্রশাসনের কাছে দাবি জানাচ্ছি।

১৮ নম্বর ওয়ার্ড ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক পরশের সভাপতিত্বে মানববন্ধনে মহানগর ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক দেবাশিষ প্রামানিক দেবু, ১৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি নুরুজ্জামান নুরু, সাধারণ সম্পাদক মজিবর হক, মহানগর ওয়ার্কার্স পার্টির সম্পাদকমণ্ডলির সদস্য আব্দুল মতিন, মনিরুদ্দীন পান্না, মহানগর সদস্য সীতানাথ বণিক, আলমগীর হোসেন, চন্দ্রিমা থানার সভাপতি শাহীন হোসেন শিশির ও সাধারণ সম্পাদক ইখতিয়ার উদ্দীন জাহিদসহ স্থানীয় এলাকার বিভিন্ন স্তরের ব্যক্তিবর্গ বক্তব্য রাখেন।

বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১০টায় শহরের শালবাগান পাওয়ার হাউজ মোড়ে ১৮ নম্বর ওয়ার্ড ওয়ার্কার্স পার্টির কার্যালয়ে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। কিছুক্ষণের মধ্যেই আগুন বড় আকার ধারণ করলে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘন্টাব্যাপি চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনেন।

ঘটনার পরপরই এলাকাবাসী ও স্থানীয় ওয়ার্কার্স পার্টির নেতারা অভিযোগ করেন, স্থানীয় মাদক ব্যবসায়ী রুবেলের ইন্ধনে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ঐদিন রাতেই তারা রুবেলকে অভিযুক্ত করে নগীরর চন্দ্রিমা থানায় লিখিতভাবে অভিযোগ দিয়েছেন।

এ বিষয়ে জানতে চাইলে চন্দ্রিমা থানার ওসি (তদন্ত) মইনুল বাশার বলেন, আগুন লাগার খবর পেয়ে সাথে সাথেই সেখানে পুলিশ পাঠানো হয়েছিল। এ বিষয়ে একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। শনিবার রাত থেকেই তদন্ত চলছে। অভিযোগে রুবেলের নাম উল্লেখ করা হয়েছে। ঘটনার পরেই রুবেল পলাতক। পুলিশের পক্ষ থেকে রুবেলকে আটকের সর্বোচ্চ চেষ্টা অব্যাহত আছে। এরআগে সকালে সেখানে সম্মেলনের ১ম অধিবেশন অনুষ্ঠিত হয়।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin