রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:২২ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান রাজশাহীতে জিয়া মঞ্চের বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত মালিক-শ্রমিকদের অভ্যন্তরীণ দ্বন্দ্বে রাজশাহী থেকে আন্তঃজেলা বাস চলাচল বন্ধ কেশরহাট পৌরসভাকে আধুনিকায়ন করা হবে: এমপি মিলন রাজশাহীতে সিএনজি মালিক সমিতির উদ্যোগে চক্ষু চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন রাজশাহী আরডিএ পার্কের পুকুরে মাছ অবমুক্ত ও বৃক্ষরোপর করেন আরডিএ চেয়ারম্যান

আগামীকাল সাংবাদিক মাসুমের ১ম মৃত্যুবার্ষিকী

  • প্রকাশ সময় রবিবার, ২৭ জুন, ২০২১
  • ৪৮৪ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী জেলা ক্রীড়া লেখক সমিতির সাবেক সভাপতি, সিনিয়র সাংবাদিক তবিবুর রহমান মাসুমের ১ম মৃত্যুবার্ষিকী আগামীকাল সোমবার (২৮ জুন)। ২০২০ সালের এই দিনে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি। সে সময় তার জ্বর ও প্রচণ্ড শ্বাসকষ্ট থাকলেও করোনা নেগেটিভ আসে।
সাংবাদিক তবিবুর রহমান মাসুমের ১ম মৃত্যুবার্ষিকী পালনে কর্মসূচি হাতে নিয়েছে রাজশাহী প্রেসক্লাব ও জননেতা আতাউর রহমান স্মৃতি পরিষদ। করোনার প্রাদুর্ভাবের জন্য সীমিত পরিসরে মৃত্যুবার্ষিকী পালন করা হবে।
মৃত্যুবার্ষিকী স্মরণে সোমবার (২৮ জুন) বিকেলে রাজশাহী প্রেসক্লাব মিলনায়তনে স্বাস্থ্যবিধি মেনে করোনা পরিস্থিতি বিবেচনায় সংক্ষিপ্ত আকারে এক আলোচনা সভা অনুষ্ঠিত হবে। সভায় সভাপতিত্ব করবেন রাজশাহী প্রেসক্লাব ও জননেতা আতাউর রহমান স্মৃতি পরিষদ সভাপতি সাইদুর রহমান। সঞ্চালনা করবেন সাধারণ সম্পাদক আসলাম-উদ-দৌলা।
সভায় অন্যান্যের মাঝে বক্তব্য রাখবেন জননেতা আতাউর রহমান স্মৃতি পরিষদের সহ: সভাপতি বীর মুক্তিযোদ্ধা আনোয়ার ইকবাল বাদল, সালাউদ্দীন মিন্টু ও প্রচার সম্পাদক আমানুল্লাহ আমান।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin