মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
পবা ইউএনও এর উদ্যোগে দীর্ঘ ২২ বছরের দুর্ভোগ কাটল এক দিনে নগর উন্নয়নের সঙ্গে পরিবেশের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে: সুইট রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময় রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩

জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে রাজশাহীতে র‌্যালি ও আলোচনা সভা

  • প্রকাশ সময় রবিবার, ২৪ জুলাই, ২০২২
  • ৩১৪ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: জেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তরের যৌথ আয়োজনে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে রাজশাহীতে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। রোববার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সভায় জেলা প্রশাসক আব্দুল জলিল এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মৎস্য সপ্তাহের উদ্বোধন ঘোষণা করেন রাজশাহী অতিরিক্ত বিভাগীয় কমিশনার (উন্নয়ন ও আইসিটি) এ এন এম মঈনুল ইসলাম।

আলোচনা সভার পূর্বে সকাল সাড়ে ৯টায় জেলা প্রশাসকের বাঙলোর পুকুরে মাছের পোনা অবমুক্ত করেন জেলা প্রশাসক। এরপর জেলা প্রশাসক কার্যালয় থেকে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে র‌্যালি বের করা হয়। র‌্যালি জেলা প্রশাসন কার্যালয় চত্বর প্রদক্ষিণ করে র‌্যালি শেষ করা হয়। পরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় স্বাগত বক্তব্য রাখেন জেলা মৎস্য কর্মকর্তা জাহাঙ্গীর আলম।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব মুহাম্মদ শরিফুল হক, মৎস্য অধিদফতর রাজশাহী বিভাগের উপ-পরিচালক আব্দুর রউফ, আরএমপি উপ-পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড প্রসিকিউশন) মোহাম্মদ জাহিদুল ইসলামও অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) অলক বিশ্বাস।

আলোচনা সভা শেষে মাছ উৎপাদনে সফলতার স্বীকৃতি স্বরূপ সম্মাননা স্মারক প্রদান করা হয়। সম্মাননা প্রাপ্তরা হলেন- দূর্গাপুর উপজেলার মৎস্য চাষি বাচ্চু মিয়া, বাঘা উপজেলার মুজিবুর রহমান এবং পবা উপজেলার আলহাজ্ব মসিরুদ্দীন।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin