নিজস্ব প্রতিবেদক: ”নিরাপদ মাছে ভরবো দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ” এই প্রতিপাদ্য বিষয়ে সামনে রেখে রাজশাহীর চারঘাটে জাতীয় মৎস্য সপ্তাহ’’২০২২ উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র্যালী, পোনা অবমুক্তকরণ, আলোচনা সভা ও পুরস্কার বিতরন অনুষ্ঠিত হয়। রোববার সকালে উপজেলা প্রশাসন ও সিনিয়র উপজেলা মৎস্য অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ চত্বর থেকে বর্ণাঢ্য র্যালী বের করে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ পুকুরে পোনা মাছ অবমুক্ত করা হয়। পরে চারঘাট উপজেলা চেয়ারম্যান ফকরুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সপ্তাহের উদ্ভোধন করেন। পরে উপজেলা হলরুমে এই আলোচনা সভা ও পুরস্কার বিতরনী অনুষ্ঠিত হয়।
সিনিয়র উপজেলা মৎস্য অফিসার ওয়ালি উল্লাহ মোল্লাহর সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন চারঘাট পৌর মেয়র একরামুল হক, বারিন্দ মেডিকেল কলেজের সাবেক অধ্যক্ষ ডাক্তার রফিকুল আলম। অন্যাদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা গৌতম সরকার, চারঘাট নৌ পুলিশ ফাড়িঁ ইনচার্জ মনিরুল ইসলামম বিআরডিবি নকিবুল ইসলাম ও চারঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম বাচ্চুসহ বিভিন্ন অফিসের সরকারী কর্মকর্তাবৃন্দ ও সফল মৎস্যচাষীগণ। অনুষ্ঠান শেষে পৌর মেয়র একরামুল হকসহ তিনজন সফল মৎস্য চাষীদের মাঝে ক্রেস প্রদান করা হয়।