মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩১ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
পবা ইউএনও এর উদ্যোগে দীর্ঘ ২২ বছরের দুর্ভোগ কাটল এক দিনে নগর উন্নয়নের সঙ্গে পরিবেশের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে: সুইট রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময় রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩

নিয়মিত যোগব্যায়ামে সুস্থ্য আছেন ব্যায়ামকারীগণ

  • প্রকাশ সময় শুক্রবার, ২৯ জুলাই, ২০২২
  • ৩৩৫ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: ‘নিজে সুস্থ থাকি পরিবারকে স্বস্তিতে রাখি’ এই স্লোগান ও ‘সুস্থ শরীর সুস্থ মন গড়ে তুলি হতাশাবিহীন জীবন’ এই প্রতিপাদ্য বিষয় নিয়ে রাজশাহীতে শুরু হয়েছে যোগব্যায়াম প্রশিক্ষণ। চলতি বছরের ফেব্রুয়ারী মাসের ৪ তারিখ এর উদ্বোধন করা হয়। এই কয়েক মাসে যোগব্যায়াম করে অনেক সৃস্থ্য আছেন বলে জানান ব্যায়ামকারীগণ।

শুক্রবার ভোর ৬টায় রুয়েট মাঠে শুরু হয় এই ব্যায়াম। সেখানে কথা হয় ব্যায়ামকারী আবুল বাশার পল্টু, এডভোকেট হেলাল আহম্মেদ, মিজানুর রহমান মিজান, রাশিদুল হাসান রানা, ফরিদ উদ্দিন পরাগ ও জাকীর হোসেনসহ উপস্থিত আরো ব্যায়ামকারীগণ বলেন, তাদের সবার বয়স পঞ্চাশের উর্ধ্বে। তাদের মধ্যে অনেকেই ডায়াবেটিক সহ শারীরিক নানা রোগে ভূগছেন। এই ব্যায়াম করায় তারা এখন অনেক ভাল আছেন।

তারা আরো বলেন, শরীরের বিভিন্ন স্থানের ব্যাথায় তাদের এখন আর কোন প্রকার ওষুধ লাগছেনা। তবে গুরুত্কবর অসুখ যেগুলো সেগুলোতে অবশ্যই ওষুধ সেবন করছেন তারা। এই বয়সে এই ব্যায়াম করে তারা ভাল থাকবেন এটা আশা করেননি বলে জানান তারা। উপস্থিত ব্যায়ামকারীরা সুস্থ থাকার জন্য সকল শ্রেণি পেশার মানুষকে এই যোগব্যায়াম করার পরামর্শ দেন।

বাংলাদেশ কারাতে ফেডারেশন হতে ব্ল্যাক বেল্ট (সেকেন্ড ড্যান) প্রাপ্ত প্রশিক্ষক মোস্তফা বলেন, শরীর ও মন ভাল রাখতে ব্যায়াম ও শারীরিক পরিশ্রমের কোন বিকল্প নাই। সুস্থ থাকতে হলে প্রতিদিন একটি মানুষকে অনন্ত ৩০মিনিট হাটতে বা ব্যায়াম করতে হবে। এই যোগব্যায়াম শরীরের জন্য অনেক উপকারী।তিনি নিজ উদ্যোগে সম্পূর্ন বিনামূল্যে যোগব্যায়াম প্রশিক্ষণ প্রদান শুরু করেছেন বলে উল্লেখ করেন।

তিনি বলেন, সপ্তাহে প্রতিদিন রাজশাহী মহানগরীর তালাইমারী শহীদ মিনার ওয়াই এম স্পোটিং ক্লাব মাঠে সকাল সাড়ে ৬টা থেকে প্রশিক্ষণার্থীদের নিয়ে এই ব্যায়াম শুরু করেন তিনি । চলে ঘন্টাকাল ব্যাপি। তবে অনেক সময় শুক্রবার করে অন্যান্য স্থানেও এই ব্যায়ামের ব্যবস্থা করেন । সকল শ্রেণির পেশার মানুষদের এই ব্যায়াম ও শরীর চর্চা প্রশিক্ষণে ভর্তি হওয়ার জন্য অনুরোধ করেন তিনি। বর্তমানে চল্লিশজনের অধিক বিভিন্ন বয়সী প্রশিক্ষণার্থী রয়েছে। তবে প্রতিদিন এর সংখ্যা বাড়ছে বলে উল্লেখ করেন প্রশিক্ষক মোস্তফা।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin