শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ১০:২০ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
বাপা ও রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদের আঞ্চলিক সেমিনার নভেম্বরে ভূমি মন্ত্রী মিনুর সুস্থতা কামনায় ইনসাব এর দোয়া মাহফিল বাংলার জাতীয় খেলা হা-ডুডুকে আরও জনপ্রিয় করে তোলা হবে: এমপি মিলন যুবদল কেন্দ্রীয় সভাপতি-সাধারণ সম্পাদককে সম্মাননা স্মারক প্রদান ভূমি মন্ত্রী মিনুর সুস্থতা কামনায় রাজশাহীতে দোয়া মাহফিল ফাঁকিবাজি ও দুর্নীতি রোধে শিক্ষকদের ভূমিকা জরুরি: এমপি মিলন প্রশাসনের আশ্বাসে রামেক হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি স্থগিত রাজশাহীতে টাইলসের নিচে লুকানো মাদক ও নগদ ১১ লাখ টাকাসহ ২ শীর্ষ মাদক ব্যবসায়ী আটক উন্নত চিকিৎসার জন্য ঢাকার পিজি হাসপাতালে ভূমিমন্ত্রী মিনু সকল বাধা অতিক্রম করে প্রতিষ্ঠিত হতে হবে, রাজশাহী নিউ গভঃ ডিগ্রি কলেজের ‘কৃতি শিক্ষার্থী সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে এমপি

রেলের অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে রাজশাহীতে রনির গণসংযোগ

  • প্রকাশ সময় শুক্রবার, ২৯ জুলাই, ২০২২
  • ৫৯৮ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক : টিকেট কালোবাজারিসহ রেলের অনিয়ম এবং দুর্নীতির বিরুদ্ধে জনগণকে সচেতন করতে রাজশাহী রেলওয়ে স্টেশনে গণসংযোগ করেন মহিউদ্দিন রনি। শুক্রবার বিকেলে রাজশাহী রেলওয়ে স্টেশনের প্ল্যাটফর্মে তিনি এই কর্মসূচি পালন করেন। এ সময় তাকে সহযোগিতা করেন পশ্চিমাঞ্চল রেল কর্তৃপক্ষ।
শুক্রবার বিকেল তিনটার পর মহিউদ্দিন রনি তার সহযোগীদের নিয়ে রাজশাহী স্টেশনের প্লাটফর্মে যাত্রীদের মাঝে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের দেয়া লিফলেট বিতরণ করেন। এ সময় তিনি ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ফরম সম্পর্কে নাগরিকদের সচেতন করেন। তার সাথে উপস্থিত ছিলেন পশ্চিমাঞ্চল রেলের জিএম অসীম কুমার তালুকদার।
এক সাক্ষাৎকারে পশ্চিমাঞ্চল রেলের জিএম জানান, মহিউদ্দিন রনির যে ছয় দফা দাবি তার সাথে পশ্চিমাঞ্চল রেল একমত। পশ্চিমাঞ্চল রেলের জিএম এর নামে একটি ফেসবুক পেজ খোলা আছে সেখানে যে কেউ তথ্যপ্রমাণ সহ অভিযোগ করলে পশ্চিমাঞ্চল রেল তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করে।
মহিউদ্দিন রনি জানান, রেলের অনিয়ম ও দুর্নীতি নিয়ে জনসচেতনতা কর্মসূচিকে কেন্দ্র করে তিনি ঢাকায় রেল কর্তৃপক্ষের নানা প্রতিবন্ধকতার শিকার হলেও রাজশাহী রেলওয়ে স্টেশনে পশ্চিমাঞ্চলের রেল কর্তৃপক্ষের সহযোগিতা পেয়েছেন। কর্মসূচি শেষে তিনি তার সহযোগীদের নিয়ে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাওয়া পদ্মা ট্রেনে করে রাজশাহী ত্যাগ করেন।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin