মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০১ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
পবা ইউএনও এর উদ্যোগে দীর্ঘ ২২ বছরের দুর্ভোগ কাটল এক দিনে নগর উন্নয়নের সঙ্গে পরিবেশের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে: সুইট রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময় রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩

পবার হড়গ্রাম ইউনিয়ন আ’লীগের ত্রি-বার্ষিকী সম্মেলন অনুষ্ঠিত

  • প্রকাশ সময় শুক্রবার, ২৯ জুলাই, ২০২২
  • ৫৫৭ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: পবা উপজেলা আওয়ামী লীগের আয়োজনে হড়গ্রাম ইউনিয়ন আওয়ামী লীগের ত্রি-বার্ষিকী সম্মেলন অনুষ্ঠিত হয়। শুক্রবার বিকেলে কাশিয়াডাঙ্গা কলেজ মাঠ প্রাঙ্গনে এই সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে হড়গ্রাম ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম আজাদের সভাপতিত্বে উদ্বোধক ছিলেন পবা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ইয়াসিন আলী। হড়গ্রাম ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামসুল ইসলামের সঞ্চালনায় প্রধান বক্তা ছিলেন পবা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও নওহাটা পৌরসভা মেয়র হাফিজুর রহমান হাফিজ।
এছাড়াও উপস্থিত ছিলেন, জেলা আ’লীগের (সাবেক) দপ্তর সম্পাদক ফারুক হোসেন ডাবলু, পবা উপজেলা আওয়ামী লীগ সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক, সাবেক দপ্তর সম্পাদক আমিনুল ইসলাম, প্রচার সম্পাদক সিদ্দিকুর রহমান, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোতাহার হোসেন, সাবেক উপ দফতর সম্পাদক নজরুল ইসলাম, জেলা যুবলীগের (ভারপ্রাপ্ত) সাধারণ সম্পাদক আলী আজম সেন্টু, পবা উপজেলা যুবলীগের সভাপতি এমদাদুল হক, সাধারণ সম্পাদক তৌফিকুল ইসলাম তৌফিক, পবা উপজেলা যুব মহিলা লীগের সভাপতি হাসিনা খাতুন ও সাধারণ সম্পাদক খুশি খাতুন, উপজেলা ছাত্রলীগের সভাপতি ফরিদুল ইসলাম রাজু ও সাধারণ সম্পাদক রেজুয়ানুল হকসহ হড়গ্রাম ইউনিয়ন বিভিন্ন ওয়ার্ডের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ পবা উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গসহযোগী সংগঠনের নেতৃ-কর্মীবৃন্দ।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin