মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০১ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
পবা ইউএনও এর উদ্যোগে দীর্ঘ ২২ বছরের দুর্ভোগ কাটল এক দিনে নগর উন্নয়নের সঙ্গে পরিবেশের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে: সুইট রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময় রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩

রাজশাহী জেলা ও মহানগরের প্রতিবাদ সমাবেশ

  • প্রকাশ সময় শনিবার, ৩০ জুলাই, ২০২২
  • ৫৮০ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুকন্যা দেশরত্ন শেখ হাসিনাকে রাজশাহী জেলা বিএনপি’র আহ্বায়ক আবু সাঈদ চাঁদ এর অশালীন বক্তব্যের প্রতিবাদ ও অবিলম্বে তাকে গ্রেফতারের দাবীতে বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী জেলা ও মহানগরের উদ্যোগে শনিবার বিকেল ৫টায় সাহেব বাজার জিরো পয়েন্টে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম এমপি, বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী জেলার সাবেক সভাপতি ওমর ফারুক চৌধুরী এমপি, বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগরের সাধারণ সম্পাদক মোঃ ডাবলু সরকার, বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী জেলার সাধারণ সম্পাদক আব্দুল ওয়াদুদ দারা ও বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী জেলার যুগ্ম সম্পাদক আয়েন উদ্দিন এমপি।
সমাবেশে সভাপতিত্ব করেন বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগরের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল। সঞ্চালনা করেন সভাপতিত্ব করেন বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগরের উপ-প্রচার সম্পাদক সিদ্দিক আলম। সমাবেশ শেষে সেখান থেকে বিক্ষোভ মিছিল বের হয়।

সমাবেশে বক্তারা বলেন, বিএনপি রাজপথের রাজনীতিতে ব্যর্থ হয়ে ষড়যন্ত্রের রাজনীতি শুরু করেছে। জননেত্রী শেখ হাসিনা’র নেতৃত্বে দেশ যখন এগিয়ে যাচ্ছে উন্নত ও সমৃদ্ধির দিকে ঠিক তখনই বিএনপি এহেন অপরাজনীতিতে লিপ্ত হয়েছে। বিএনপি’র কেন্দ্রীয় নেতা সাবেক মেয়র মিজানুর রহমান মিনু জনসমাবেশে মাননীয় প্রধানমন্ত্রীকে প্রাণনাশের হুমকি দিয়েছিলো।
রাজশাহীবাসীর তীব্র প্রতিবাদে সে নিঃশর্ত ক্ষমা চাই, আমরা তাকে ক্ষমা করে দিই। কিন্তু তাকে ক্ষমা করাই ভুল হয়েছিলো। তাই এখন আরেক বিএনপি’র নেতা চাঁদ বঙ্গবন্ধুকন্যা দেশরত্ন শেখ হাসিনাকে নিয়ে অশালীন মন্তব্য করেছে। তাকে রাজশাহী নগরীতে অবাঞ্চিত করা হলো ও তাকে দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানাচ্ছি।

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগরের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা নওশের আলী, অধ্যক্ষ শফিকুর রহমান বাদশা, ডাক্তার তবিবুর রহমান শেখ, যুগ্ম সম্পাদক মোস্তাক হোসেন, আসাদুজ্জামান আজাদ, আহ্সানুল হক পিন্টু ও সাংগঠনিক সম্পাদক মীর ইসতিয়াক আহমেদ লিমন প্রমুখ।

 

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin