নিজস্ব প্রতিবেদক: রাজশাহী সরকারী সিটি কলেজ ছাত্রদলের সদস্য সচিব ও রাজশাহী মহানগর ছাত্রদলের সদস্য এমদাদুল হক লিমনের নেতৃত্বে রাজশাহী সরকারী সিটি কলেজ ছাত্রদলের বিক্ষোভ অনুষ্ঠিত হয়। মঙ্গলবার বিকেলে ভোলা জেলায় বিএনপি’র শান্তিপূর্ণ বিক্ষোভ সমাবেশে পুলিশের গুলিতে স্বেচ্ছাসেবক দলের সদস্য আব্দুর রহিমকে হত্যা ও গুলি করে অসংখ্য নেতাকর্মীকে আহত করার প্রতিবাদে এই বিক্ষোভ মিছিল করেন তারা। নেতৃবৃন্দ সিটি কলেজ হোস্টেল থেকে মিছিল শুরু করে সোনাদীঘি,মনিচত্বর ও সাহেব বাজার জিরোপয়েন্ট দিয়ে ঘুরে পুনরায় সিটি কলেজ হোস্টেলের সামনে প্রতিবাদ সমাবেশ করেন।
এসময় উপস্থিত ছিলেন মহানগর ছাত্রদলের সহ-সভাপতি মাসুদুল হক মৃধা মোমিন,যুগ্ম সাধারণ সম্পাদক তাজুল ইসলাম রাজু,রাজশাহী মহানগর যুবদলের সদস্য নূর নবী মুক্তা,রাজশাহী সরকারী সিটি কলেজ ছাত্রদলের যুগ্ম আহবায়ক বিশাল রহমান,তাকাফুল ইসলাম সৈকত, রাজশাহী মহানগর ছাত্রদলের সদস্য সাকিব হোসেন শুভ,মতিহার থানা উত্তর ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহবায়ক কাওসার আলী আকাশ, কাশিয়াডাঙ্গা থানা ছাত্রদলের যুগ্ম আহবায়ক আহসান হাবিবসহ সিটি কলেজের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
প্রতিবাদ সমাবেশে সভাপতির বক্তব্যে লিমন বলেন,আজকে পুলিশলীগ রহিমকে গুলি করে হত্যা করেছে। আগামীতে আমাদেরকেও করতে পারে। এজন্য সকলকে ঐক্যবদ্ধ হয়ে রাজপথে মোকাবেলা করতে হবে। দেশনায়ক তারেক রহমানকে নিয়ে ছাত্রলীগ, আওয়ামী লীগ কুটক্তি করেছে এগুলো বরদাস্ত করা হবে না। রাজপথেই ফয়সালা করা হবে বলে তিনি উল্লেখ করেন।