মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৭ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
পবা ইউএনও এর উদ্যোগে দীর্ঘ ২২ বছরের দুর্ভোগ কাটল এক দিনে নগর উন্নয়নের সঙ্গে পরিবেশের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে: সুইট রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময় রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩

পবা ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ

  • প্রকাশ সময় মঙ্গলবার, ২ আগস্ট, ২০২২
  • ৫০১ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: স্বেচ্ছাসেবক দলের সদস্য আব্দুর রহিম কে নির্মমভাবে হত্যার প্রতিবাদে পবা উপজেলা, নওহাটা ও কাটাখালী পৌরসভা ছাত্রদলের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। ভোলা জেলা বিএনপি’র বিক্ষোভ সমাবেশে পুলিশের গুলিতে ভোলা জেলা সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য আবদুর রহিম কে নির্মমভাবে হত্যার প্রতিবাদে মঙ্গলবার বিকেলে পবার পুড়াপুকুর মোড় থেকে নেতৃবৃন্দ মিছিল শুরু করে খড়খড়ি বাইপাস চার রাস্তায় মোড়ে এসে শেষ করেন। সেখানে প্রতিবাদ সমাবেশ করেন তারা।

পবা উপজেলা ছাত্রদলের ছাত্রদলের আহ্বায়ক ও রাজশাহী জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আল-আমিন এর নেতৃত্বে কর্মসূচীতে উপস্থিত ছিলেন পবা উপজেলা ছাত্রদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি সোহেল রানা হিটলার, সাবেক সহ-সভাপতি বাবুল আক্তার, নওহাটা পৌরসভা ছাত্রদলের আহ্বায়ক সোহেল রহমান, পুঠিয়া উপজেলার আহ্বায়ক হুমায়ুন কবির, নওহাটা পৌরসভা সদস্য সচিব ফয়সাল কবির সজল, কাটাখালী পৌরসভা সদস্য সচিব সাইদ আহম্মেদ আফজাল।

এছাড়াও পবা উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক গোলাম মাওলানা প্রিন্স, পারিলা ইউনিয়ন সভাপতি হুমায়ুন কবির, দামকুড়া ইউনিয়ন সভাপতি সাগর, হরিয়ান ইউনিয়ন সভাপতি সাকিব হাসান, বড়গাছি ইউনিয়ন সভাপতি মাসুম কবির ও সাধারণ সম্পাদক শামীম রেজাসহ পবা উপজেলার আটটি ইউনিয়ন ছাত্রদলের নেতৃবৃন্দ ও নওহাটা পৌরসভা ও কাটাখালী পৌরসভা ছাত্রদলের সকল পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin