মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৭ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
পবা ইউএনও এর উদ্যোগে দীর্ঘ ২২ বছরের দুর্ভোগ কাটল এক দিনে নগর উন্নয়নের সঙ্গে পরিবেশের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে: সুইট রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময় রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩

রাজশাহী মহানগর যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

  • প্রকাশ সময় বুধবার, ৩ আগস্ট, ২০২২
  • ৩৫০ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী মহানগর যুবদলের আয়োজনে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। ভোলায় বিএনপির বিদ্যুৎ ও জ্বালানির অস্বাভাবিক ঊর্ধ্বগতির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশে পুলিশি হামলা ও গুলিতে স্বেচ্ছাসেবকদলের নেতা রহিম এবং ভোলা জেলা ছাত্রদলের সভাপতি নূরে আলম নিহত হন। এছাড়াও শতাধিক নেতাকর্মী গুলিবিদ্ধ হন। এই ঘটনায় যুবদলের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে রাজশাহী মহানগর যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

বুধবার বিকেলে বৃষ্টি উপেক্ষা করে লোকনাথ স্কুলের সামনে থেকে মিছিল শুরু করে নগরীর সাহেব বাজার জিরো পয়েন্টসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ে এসে বিক্ষোভ সমাবেশে করেন। সমাবেশে সভাপতিত্ব করেন রাজশাহী মহানগর যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক শরিফুল ইসলাম জনি। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর যুবদলের আহবায়ক মাহফুজুর রহমান রিটন। প্রধান অতিথি এই নৃশংস হত্যাকাণ্ডের অবিলম্বে প্রকাশ্যে বিচার দাবি করেন। অন্যথায় এর ফায়সালা রাজপথে হবে বলে হুঁশিয়ারী দেন তিনি।

সভায় উপস্থিত ছিলেন মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক রুহুল আমিন বাবলু, নাসিম খান, আল আমিন বাবু, জামিল হোসেন, সালমগীর হোসেন, ইসমাইল আলী রাহি, সোহেল রানা, দপ্তর শফিক মাহমুদ তন্ময়,মহানগর বিএনপির সদস্য আবু হেনা রান্টু, রাজশাহী মহানগর ছাত্রদলের সভাপতি আসাদুজ্জামান জনি ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আকবর আলী জ্যাকিসহ মহানগরের বিভিন্ন থানা ও ওয়ার্ডের নেতৃবৃন্দ ও কর্মীরা উপস্থিত ছিলেন।

 

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin