মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
পবা ইউএনও এর উদ্যোগে দীর্ঘ ২২ বছরের দুর্ভোগ কাটল এক দিনে নগর উন্নয়নের সঙ্গে পরিবেশের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে: সুইট রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময় রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩

রাজশাহীকে আরো সুন্দর করতে চাই: মেয়র

  • প্রকাশ সময় বুধবার, ৩ আগস্ট, ২০২২
  • ৩১৩ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী বিভাগীয় বৃক্ষমেলা-২০২২ সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। বুধবার বিকেলে নগর ভবনের সিটি হল সভাকক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন।
প্রধান অতিথির বক্তব্যে রাসিক মেয়র বলেন, পরিচ্ছন্নতা ও সবুজায়নে রাজশাহী সিটি কর্পোরেশন সারাদেশে প্রশংসিত হয়েছে। জাতীয় পরিবেশ পদক-২০২১ আমরা অর্জন করেছি। সিটি কর্পোরেশনের নিজস্ব নার্সারি প্রতিষ্ঠা করা হয়েছে। আমরা রাজশাহীকে আরো সুন্দর করতে চাই।
তিনি আরো বলেন, গাছ লাগানোর ধরন নিয়ে আমাদের সবাইকে ভাবতে হবে। মহানগরীতে যাতে সারা বছর বিভিন্ন প্রজাতির ফুল ফোটে এ জন্য আমরা কাজ করছি। নগরীতে বড় নার্সারী প্রতিষ্ঠার উদ্যোগ নিয়ে আমাদের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা প্রদান করা হবে।
রাজশাহী জেলা প্রশাসক আব্দুল জলিলের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের কমিশনার আবু কালাম সিদ্দিক, অতিরিক্ত পুলিশ সুপার ইফতেখায়ের আলম। স্বাগত বক্তব্য দেন সামাজিক বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা রফিকুজ্জামান শাহ। আরো বক্তব্য দেন রাজশাহী মহানগর আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল, নার্সাারি মালিক সমিতির সভাপতি সাহেদুজ্জামান সরকার মঞ্জু, সাবেক মহানগর কমান্ডার বীর মুক্তিযোদ্ধা ডা. আব্দুল মান্নান, অগ্রণী ব্যাংক লিঃ রাজশাহী সার্কেলের জিএম শামিম উদ্দিন আহমেদ।
অনুষ্ঠানে প্রধান অতিথি ও অন্যান্য অতিথিদের সম্মাননা স্মারক প্রদান এবং জাতীয় পরিবেশ পদক-২০২১ অর্জন করায় রাসিক মেয়রকে আয়োজকদের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন প্রদান করা হয়। এছাড়া ছাদবাগানে জাতীয় পুরস্কার পাওয়ায় অগ্রণী ব্যাংক নগর ভবন শাখা ব্যবস্থাপক ওয়াহিদা ইয়াসমি ও কাদিরগঞ্জ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাহানা নাসরীনকে এবং এগ্রিকালচার ইমপটেন্ট পার্সন জাহাঙ্গীর শাহকে ফুলেল শুভেচ্ছা প্রদান করা হয়।
উল্লেখ্য, সামাজিক বন বিভাগ রাজশাহীর আয়োজনে জেলা প্রশাসনের সহযোগিতায় নগরভবন গ্রিন চত্বরে ১৫ দিনব্যাপী রাজশাহী বিভাগীয় বৃক্ষমেলা অনুষ্ঠিত হয়। মেলায় ৬৩টি স্টল ছিল। স্টল স্থাপন ও সক্রিয় অংশগ্রহণে ১ম স্থান অর্জন করেছে মেট্রোপলিটন নার্সারী। যৌথভাবে দ্বিতীয় হয়েছে রাজশাহী নার্সারী ও লিজা নার্সারী। যৌথভাবে তৃতীয় হয়েছে মোল্লা নার্সারী ও রুদ্র নার্সারী।

 

 

 

 

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin