মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
পবা ইউএনও এর উদ্যোগে দীর্ঘ ২২ বছরের দুর্ভোগ কাটল এক দিনে নগর উন্নয়নের সঙ্গে পরিবেশের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে: সুইট রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময় রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩

নব গঠিত রাজশাহী জেলা কৃষক দল আহ্বায়ক কমিটির পরিচিতি সভা

  • প্রকাশ সময় শুক্রবার, ৫ আগস্ট, ২০২২
  • ৩৫৬ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী জেলা কৃষক দল নব গঠিত আহ্বায়ক কমিটির পরিচিতি সভা মালোপাড়াস্থ বিএনপি দলীয় কার্যালয়ে শুক্রবার বিকেলে অনুষ্ঠিত হয়। কৃষকদের ভাগ্য উন্নয়নে ও বিভিন্ন দাবী আদায়ের লক্ষে ও রাজশাহী জেলা কৃষকদের সুখ-দু:খ তুলে ধরার জন্য কৃষকদল কেন্দ্রীয় সংসদের সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিন ও সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল রাজশাহী জেলা কৃষক দলের আংশিক আহ্বায়ক কমিটি ঘোষনা করেন।

পরিচিতি সভায় সভাপতিত্ব করেন জেলা কৃষক দলের নয়া আহ্বায়ক শফিকুল আলম সমাপ্ত। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য সচিব অধ্যাপক বিশ্বনাথ সরকার। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন কৃষকদল কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মাহমুদা হাবিবা।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও রাজশাহী জেলা বিএনপি’র সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম মার্শাল, জেলা বিএনপি’র সদস্য আমিনুল ইসলাম মিন্টু, তোফায়েল হোসেন রাজু, কৃষকদল কেন্দ্রীয় কমিটির রাজশাহী বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও রাজশাহী জেলা কৃষক দলের সাবেক আহ্বায়ক আল-আমিন সরকার টিটু, কৃষকদল কেন্দ্রীয় কমিটির রাজশাহী বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও রাজশাহী মহানগর কৃষক দলের সাবেক আহ্বায়ক ওয়াদুদ হাসান পিন্টু।

এছাড়াও জেলা কৃষক দলের সাবেক সদস্য সচিব নাজমুল হক, সাবেক সদস্য রেজাউল করিম রনু ও সাবেক যুগ্ম আহ্বায়ক মুহিব্বুল রুবেল। সেইসাথে কৃষক দল আহ্বায়ক কমিটির কমিটির যুগ্ম আহ্বায়ক মিরাজুল ইসলাম মেরাজ, মেজবাহুল হক দুলু, সেলিম আরিফ, আলমগীর হোসেন, আজিম উদ্দিন, আব্দুল হামিদ বাবলু, শাহাদত হোসেন রনি, জানে আলম অভি, গোলাম মোস্তফা, বজলুর রহমান, আব্দুর রশিদ, জাহিদুল ইসলাম স্বপন ও কামরুল রতন এবং সদস্য সচিব আকুল হোসেন মিঠু উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin