মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
পবা ইউএনও এর উদ্যোগে দীর্ঘ ২২ বছরের দুর্ভোগ কাটল এক দিনে নগর উন্নয়নের সঙ্গে পরিবেশের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে: সুইট রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময় রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩

রাজশাহীতে শাপলা গ্রাম উন্নয়ন সংস্থার বার্ষিক সাধারণ সভা

  • প্রকাশ সময় শনিবার, ৬ আগস্ট, ২০২২
  • ৩৮১ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: শাপলা গ্রাম উন্নয়ন সংস্থার বার্ষিক সাধারণ সভা (এজিএম), ২০২২ শনিবার সকাল ১০টায় সংস্থার সপুরাস্থ্য প্রধান কার্যালয় কনফারেন্স হলে অনুষ্ঠিত হয়। সভায় গত জুলাই ২০২১ হতে জুন ২০২২ অর্থবছরের কার্যক্রম এবং গত জুলাই ২০২১ হতে জুন ২০২২ বছরের আর্থিক প্রতিবেদন উপস্থাপন করেন সংস্থার প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক মোহসিন আলী। উপস্থাপিত বিষয় সভায় আলোচনা হয় এবং সর্বসম্মতিক্রমে তা গৃহিত হয়।
এরপর সংস্থার কার্যনির্বাহী কমিটির কোষাধ্যক্ষ আলী নেওয়াজ সভায় চলতি অর্থ বছর জুলাই ২০২২ হতে জুন ২০২৩ সালের জন্য সংস্থার বাজেট এবং সংস্থার প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক মোহসিন আলী জুলাই ২০২২- জুন ২০২৩ সালের জন্য সংস্থার পরিকল্পিত কার্যক্রম উপস্থাপন করেন। উভয় বিষয়গুলি সভায় আলোচনা ও পর্যালোচনা শেষে সকলের সবসম্মতিতে তা অনুমোদিত হয়।
বার্ষিক সাধারণ সভায় সভাপতিত্ব করেন সংস্থার কার্যনির্বাহী কমিটির সভাপতি আব্দুর রউফ কবিরাজ। সবশেষে উন্মুক্ত আলোচনা অনুষ্ঠিত হয়। এতে সাধারণ পরিষদের প্রায় সকল সদস্য অংশগ্রহণ করেন এবং সংস্থার সার্বিক উন্নয়নের জন্য সদস্যগণ বিভিন্ন গঠনমূলক পরামর্শ প্রদান করেন। সবশেষে সভাপতির ধন্যবাদ জ্ঞাপনের মাধ্যমে বার্ষিক সাধারণ সভার কার্যক্রম শেষ হয়।

 

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin