মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
পবা ইউএনও এর উদ্যোগে দীর্ঘ ২২ বছরের দুর্ভোগ কাটল এক দিনে নগর উন্নয়নের সঙ্গে পরিবেশের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে: সুইট রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময় রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩

রাজশাহী কিশোরীকে অপহরনের দায়ে যুবক বাবা-মা গ্রেফতার

  • প্রকাশ সময় শনিবার, ৬ আগস্ট, ২০২২
  • ৪৮২ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী মহানগরীতে ১৭ বছরের এক কিশোরীকে অপহরনের দায়ে এক যুবক ও তার বাবা-মাকে আটক করেছে র‌্যাব। গত ২৭ জুন ঐ কিশোরীকে অপহরন করলে গত ১৩ জুলাই মতিহার থানায় মামলা করেন কিশোরীর বাবা। কিন্তু থানা পুলিশ তার মেয়েকে উদ্ধার করতে না পারলে ভুক্তভোগী বাবা গত ৪ আগস্ট র‌্যাবের নিকট অভিযোগ করলে দুই দিনের মধ্যে অপহৃত কিশোরীসহ অভিযুক্তদের গ্রেফতার করে র‌্যাব। গ্রেফতারকৃতরা হলেন, বিশাল আলী (১৯), তার পিতা মাসুদ রানা (৪৫) এবং মা মারুফা বেগম (৪০)। তারা সকলেই রাজশাহী পুঠিয়া উপজেলার বেলপুকুর থানাধীন সুলভনগর গ্রামের বাসিন্দা।

ঘটনা সূত্রে জানা যায়, রাজশাহী মহানগরীর মতিহার থানাধীন কাইছার রহমানের (৪৫) মেয়ে নুরে জান্নাত খাদিজা (১৭) স্কুলে যাবার সময় অভিযুক্ত বিশাল আলী (১৯) বিভিন্ন সময় তাকে উত্যক্ত ও বিয়ের প্রলোভন দেখানো সহ নানা ধরনের কু প্রস্তাব দিতেন। গত ২৭ জুন সোমবার বেলা ১০ টায় মেয়েটি স্কুলের উদ্দেশ্য বের হয়ে বাড়ি ফিরে না আসলে তার বাবা ১৩ জুলাই রাজশাহী মহানগরীর মতিহার থানায় অপহরণ মামলা দায়ের করেন।

মামলার কথা জানতে পেরে অসামীরা স্বপরিবারে গা ঢাকা দেন। বিভিন্ন মহল থেকে মামলার বাদীকে ভয়ভিতি দেখিয়ে মামলা তুলে নেওয়ার হুমকি প্রদান করারও অভিযোগ পাওয়া যায়। এদিকে সময় চলে গেলেও আমাসীদের পুলিশ গ্রেফতার করতে না পারলে বাধ্য হয়ে র‌্যাব-৫ এ অভিযোগ নিয়ে আসলে র‌্যাব মামলার ছায়া তদন্ত শুরু করেন।

শনিবার ভোর ৬ টায় সিরাজগঞ্জ জেলার সদর থানাধীন মালশাপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে অপহৃত খাদিজাকে উদ্ধার করেন এবং অভিযুক্ত অপহরণকারী আসামীদের গ্রেফতার করের। তারা এখন জেল হাজতে রয়েছেন।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin