রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৭ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান রাজশাহীতে জিয়া মঞ্চের বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত মালিক-শ্রমিকদের অভ্যন্তরীণ দ্বন্দ্বে রাজশাহী থেকে আন্তঃজেলা বাস চলাচল বন্ধ কেশরহাট পৌরসভাকে আধুনিকায়ন করা হবে: এমপি মিলন রাজশাহীতে সিএনজি মালিক সমিতির উদ্যোগে চক্ষু চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন রাজশাহী আরডিএ পার্কের পুকুরে মাছ অবমুক্ত ও বৃক্ষরোপর করেন আরডিএ চেয়ারম্যান

চলাচলে কঠোর বিধিনিষেধ আরোপের নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী

  • প্রকাশ সময় সোমবার, ২৮ জুন, ২০২১
  • ৬৪১ বার দেখা হয়েছে

 

এস.আর.ডেস্ক: ১ জুলাই বৃহস্পতিবার থেকে মানুষ এবং যানবাহন চলাচলে কঠোর বিধিনিষেধ আরোপের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ সোমবার ৯২৮ জুন) মন্ত্রিসভার বৈঠক শেষে একথা জানান মন্ত্রিপরিষদ সচিব আনোয়ারুল ইসলাম।

সচিব জানান, জরুরি সেবায় নিয়োজিত ব্যক্তিরা ছাড়া এসময় কেউ বাড়ি থেকে বের হতে পারবে না। নিয়মিত আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি এসময় বিজিবি এবং সশস্ত্র বাহিনীর সদস্যরা নিয়মিত টহলে থাকবেন।

আনোয়ারুল ইসলাম জানান, এবারের লকডাউনে পুলিশের ইস্যু করা মুভমেন্ট পাসের ব্যবস্থা থাকবে না। প্রাথমিকভাবে ৭ জুলাই মধ্যরাত পর্যন্ত এই বিধিনিষেধ থাকবে। পরিস্থিতি পর্যালোচনা করে সিদ্ধান্ত নেয়া হবে, এর মেয়াদ বাড়ানো হবে কি না।

মন্ত্রিপরিষদ সচিব জানান, বিধিনিষেধকালীন দুস্থ মানুষেরা যেন খাদ্য কষ্টে না থাকে, তা নিশ্চিত করতে ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।

 

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin