মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
পবা ইউএনও এর উদ্যোগে দীর্ঘ ২২ বছরের দুর্ভোগ কাটল এক দিনে নগর উন্নয়নের সঙ্গে পরিবেশের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে: সুইট রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময় রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩

বাংলাদেশ যাত্রা শিল্প ও শিল্পী উন্নয়ন পরিষদ পবা শাখার সভাপতি গুরুপদ, সম্পাদক শফিকুল

  • প্রকাশ সময় শনিবার, ৬ আগস্ট, ২০২২
  • ৩৫৩ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: সুস্থ ধারার সংস্কৃতি চর্চার মাধ্যমে যাত্রা শিল্পের গতিকে ফিরিয়ে আনতে বাংলাদেশ যাত্রা শিল্প উন্নয়ন পরিষদ পবা উপজেলা শাখার সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে উপস্থিত সকলের সম্মতিক্রমে বাংলাদেশ যাত্রা শিল্প ও শিল্পী উন্নয়ন পরিষদ পবা উপজেলা শাখার সভাপতি পদে শ্রী গুরুপদ সরকার ও সাধারণ সম্পাদক পদে শফিকুল ইসলাম নির্বাচিত হয়েছে।

শনিবার বাংলাদেশ যাত্রা শিল্প ও শিল্পী উন্নয়ন পরিষদ পবা উপজেলা শাখার আয়োজনে দারুশা উচ্চ বালিকা বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে এই সম্মেলন অনুষ্ঠিত হয়। বিশিষ্ট সংগঠন ও যাত্রা অভিনেতা শ্রী গুরুপদ সরকারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পবা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উপজেলা শাখা কৃষক লীগের সভাপতি ওয়াজেদ আলী খাঁন। প্রধান আলোচক ছিলেন বাংলাদেশ যাত্রা শিল্প ও শিল্পী উন্নয়ন পরিষদ রাজশাহীর আহবায়ক মাহফুজ হোসেন।

সংগঠন ও যাত্রা অভিনেতা সাহেবুল ইসলামের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হুজুরীপাড়া ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফা, হুজুরীপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি লুৎফর রহমান, দামকুড়া ইউপি সাবেক চেয়ারম্যান আব্দুস সালাম, জেলা শাখা কৃষক লীগের সদস্য রফিকুল ইসলাম, বাংলাদেশ যাত্রা শিল্প ও শিল্পী উন্নয়ন পরিষদ চারঘাট উপজেলা শাখার সভাপতি ইমরান হোসেন, দুর্গাপুর শাখার সভাপতি তছের আলী মন্ডল, বিভিন্ন উপজেলা শাখার যুগ্ম আহবায়ক আক্কাস আলী, আফসারুজ্জামান রনি, আব্দুল করিম সরদার, লুৎফর রহমান, রেজাউল করিম, আবু হানিফ ও আইয়ুব আলীসহ বিভিন্ন উপজেলার যুগ্ম আহবায়ক ও উপজেলার শিল্পী উন্নয়ন পরিষদের সদস্যবৃন্দ।

উল্লেখ্য সম্মেলনে অন্যান্য নির্বাচিত সদস্য হলেন সহ-সভাপতি পদে হারুন অর রশিদ, ফকির মোহাম্মদ আইয়ুব আলী বাবলু, সাংগঠনিক সম্পাদক আক্কাস আলী, অর্থ সম্পাদক আহসান হাবিব অপু, দপ্তর সম্পাদক বেলাল, প্রচার সম্পাদক নওসাদ আহম্মেদ, সাংস্কৃতিক সম্পাদক সাহজাহান, কার্যনির্বাহী সদস্য মাহফুজ হোসেন ও সাহেবুল ইসলাম। সম্মেলনে অতিথি বক্তাগন যাত্রা শিল্পের বিভিন্ন গুরুত্বপূর্ন দিক তুলে ধরে আলোচনা করেন।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin