নিজস্ব প্রতিবেদক: ধর্মীয় ভাব গাম্ভীর্যের মধ্যে দিয়ে রাজশাহীতে পালিত হয় পবিত্র আশুরা। এ উপলক্ষে মঙ্গলবার মঙ্গলবার সকাল ৯ টার দিকে নগরীর শিরোইল কলোনী থেকে পবিত্র মহরম আশুরা উদযাপন কমিটি ১০ মহররম পবিত্র আশুরায় মাওলা ইমাম হুসাইন (আ.) সহ ৭২ জন শহীদ স্মরণে শোক র্যালি বের করে। র্যালিটি নগরীর রেলগেট শহীদ এএইচএম কামারুজ্জামান চত্বর হয়ে নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করেন। এছাড়াও বিশ্ববাংলা ফাউন্ডেশন ও বাংলাদেশ আহলে বাইত ফাউন্ডেশনের ব্যানারে শোক মিছিল,পথসভা, মোনাজাত ও চলচ্চিত্র প্রদর্শনী করে।
অপরদিকে এর মধ্যে সকালে নগরীর উপশহর ও নগরীর বিভিন্ন এলাকা থেকে একটি তাজিয়া মিছিল বের করার খবর পাওয়া গেছে। দুপুরের পর সংগঠনগুলো মুসলিম উম্মার সুখ-সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাতের মধ্যদিয়ে পবিত্র আশুরার আনুষ্ঠানিকতা শেষ হয়। মিছিলে রাসিক ১৯নং ওয়ার্ড কাউন্সিলর তৌহিদুল হক সুমনসহ ধর্মপ্রাণ অনেক মুসলমান উপস্থিত ছিলেন।