রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৩ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান রাজশাহীতে জিয়া মঞ্চের বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত মালিক-শ্রমিকদের অভ্যন্তরীণ দ্বন্দ্বে রাজশাহী থেকে আন্তঃজেলা বাস চলাচল বন্ধ কেশরহাট পৌরসভাকে আধুনিকায়ন করা হবে: এমপি মিলন রাজশাহীতে সিএনজি মালিক সমিতির উদ্যোগে চক্ষু চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন রাজশাহী আরডিএ পার্কের পুকুরে মাছ অবমুক্ত ও বৃক্ষরোপর করেন আরডিএ চেয়ারম্যান

পবায় আন্তর্জাতিক আদিবাসী দিবস পালন

  • প্রকাশ সময় বুধবার, ১০ আগস্ট, ২০২২
  • ৬৩১ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: ‘ঐতিহ্যগত জ্ঞান সংরক্ষণ ও বিকাশে আদিবাসী নারীদের ভূমিকা’ এই প্রতিপাদ্য বিষয় নিয়ে রাজশাহীর দামকুড়া হাট মাঠে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত হয়। আদিবাসীদের আদিবাসী হিসেবে সাংবিধানিক স্বীকৃতির ও শান্তি প্রতিষ্ঠার দাবিতে মাসাউসের আয়োজনে ও এমসিসির সহযোগীতায় আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। বুধবার সকাল ১০টায় রাজশাহীর দামকুড়াহাট মাঠে এই আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাসাউসের নির্বাহী পরিচালক মেরীনা হাঁসদা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দামকুড়া হাট স্কুলের প্রধান শিক্ষক মোহাম্মদ ফেরদৌস আলি। বিশেষ অতিথি হিসেবে ছিলেন সিস্টার সেলিনা বাড়ৈ, সিএমএস পরিচালক ইসমত আরা নয়ন ও মাসাউস মাইকেল মারান্ডী।
আলোচনা সভায় সভাপতি মেরিনা হাঁসিদা আদিবাসীদের আদিবাসী হিসেবে সাংবিধানিক স্বীকৃতি, সমতলের আদিবাসীদের জন্য পৃথক মন্ত্রণালয় ও ভূমি কমিশন গঠন, আদিবাসীদের ঐতিহ্য সংস্কৃতি রক্ষা এবং আদিবাসী জনগণের সাথে অন্য সকল সম্প্রদায়ে মানুষের সাথে সমভাবে অগ্রাধিকার দেয়ার দাবী জানান।
আলোচনা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এই সাংস্কৃতিক অনুষ্ঠানের মূল উদ্দেশ্য ছিল সাম্প্রদায়িক চেতনাকে ভুলে সকলে একই কাতারে এসে সুস্থ সংস্কৃতি র্চর্চ করা । সেইসাথে নিজেদের ঐতিহ্য ও সংস্কৃতিকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে আদিবাসী সম্প্রদায়ের নারীরা যেন ভূমিকা পালন করেন তার ওপর জোর দেয়া।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin