বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
শিশুর সার্বিক বিকাশ নিশ্চিতে প্রাতিষ্ঠানিক সমন্বয় জোরদারের আহ্বান বিএমডিএ’র মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত রাজশাহী বোর্ডে পুনর্নিরীক্ষিত খাতা পুনরায় দেখার অভিযোগ পবা মোহনপুরের প্রতিটা কমিউনিটি ক্লিনিকের আধুনিকায়ন করা হবে পবার চর মাঝার দিয়ারে ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধনীতে : এমপি মিলন রাজশাহীর বারাহী, নবগঙ্গা ও বারনই নদীর দূষণ বন্ধের দাবীতে নওহাটায় মানববন্ধন অসুস্থ স্বেচ্ছাসেবক দল নেতা জয়নাল এর পাশে বিএনপি নেতা সুলতান আন্তর্জাতিক মানের ট্রেনিং-এর মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টিতে বরেন্দ্র বিশ্ববিদ্যালয় রাজশাহীতে সারের কোনো সংকট নেই: বিভাগীয় কমিশনার পবা ইউএনও এর উদ্যোগে দীর্ঘ ২২ বছরের দুর্ভোগ কাটল এক দিনে নগর উন্নয়নের সঙ্গে পরিবেশের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে: সুইট

সাড়ে ৪ কোটি টাকার হেরোইনসহ মাদক পাচারের মুল হোতা জিয়ারুল গ্রেফতার

  • প্রকাশ সময় শনিবার, ১৩ আগস্ট, ২০২২
  • ৪১০ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: ছদ্মবেশী কৃষক সেজে মাদক চোরাচালানের মূল হোতা জিয়ারুল ইসলামকে(৩৫) ৪ কেজি ৪০০ গ্রাম হেরোইনসহ গ্রেফতার করেছে র‌্যাব-৫ এর একটি অপারেশন দল। উদ্ধারকৃত হেরোইনের বাজার মুল্য আনুমানিক ৪ কোটি ৫০ লক্ষ টাকা। শনিবার দুপুরে র‌্যাব এর সম্মেলন কক্ষে সংবাদ সম্মেনলে এমনটাই জানান র‌্যাব-৫ এর অধিনায়ক ল্যাফটেনেন্ট কর্নেল কর্নেল রিয়াজ শাহরিয়ার। তিনি বলেন, গ্রেফতারকৃত হেরোইনের মুলহোতা জিয়ারুল ইসলাম (৩৫), চাঁপাইনবাবগঞ্জ সদর থানাধীন চরকোদালকাটি জেলেপাড়া গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে।

দীর্ঘদিন যাবৎ এই চক্রটি কৃষিকাজের আড়ালে সীমান্তের আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে বর্ডার এলাকা হতে অবৈধ মাদকদ্রব্য চোরাচালান করে চাঁপাইনবাবগঞ্জ থেকে রাজশাহী হয়ে রাজধানীসহ দেশের বিভিন্ন প্রান্তে মাদক সরবরাহ করে আসছিলেন।

তিনি আরো বলেন, গত ১৩ আগস্ট চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর থানাধীন চর কোদালকাটি জেলেপাড়া গ্রামে গোপন তথ্যের ভিত্তিতে দূর্গম চর এলাকায় ৩ টি গ্রুপে বিভক্ত হয়ে র‌্যাবের অপারেশন দল দীর্ঘ সময় অভিযান পরিচলনা করে রাত সাড়ে ৩টার দিকে জিয়ারুল ইসলামের বাড়ি ঘেরাও করে তল্লাশী চালান। এসময়ে একজন পালিয়ে গেলেও মাদক চোরাচালান চক্রের মূল হোতা জিয়ারুলকে তারা আটক করেন। তাকে জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে তিনি হেরোইন মজুদের কথা স্বীকার করেন এবং তার দেয়া তথ্যের ভিত্তিতে তারই ঘরে প্লেন সিটের বাক্সের নীচে অভিনব কায়দায় লুকানো অবস্থায় ৪ কেজি ৪০০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসা বাদে তিনি জানান পাচারের পূর্বে চক্রটির মূল হোতা জিয়ারুল বর্ডার হতে মাদক সংগ্রহ করে রাতে কিছু সময়ের জন্য তা মজুদ করতেন। পরে তা দেশের বিভিন্ন স্থানে বাস, ট্রেন, ট্রাক ও অন্যান্য পরিবহণের মাধ্যমে অভিনব কায়দায় এ হেরোইন গুলো পাচার করে আসছে।

তিনি বলেন, জিয়ারুল ইতিপূর্বের এই ধরনের মাদক পাচার করলেও কখনো পুলিশসহ অন্যান্য আইন শৃংখলা বাহিনীর নিকট ধরা পরেননি। এছাড়াও স্বরাষ্ট্র মন্ত্রণালয়েও তার নামে কোন তালিকা নাই। তবে জিয়ারুলের সঙ্গে বড় ধরনের কোন লোক আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানান তিনি। আসামীর বিরুদ্ধে চাঁপাইনবাবগঞ্জ জেলার চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার প্রক্রিয়া চলছে বলে সংবাদ সম্মেলনে উল্লেখ করেন তিনি।

 

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin