রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৭ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান রাজশাহীতে জিয়া মঞ্চের বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত মালিক-শ্রমিকদের অভ্যন্তরীণ দ্বন্দ্বে রাজশাহী থেকে আন্তঃজেলা বাস চলাচল বন্ধ কেশরহাট পৌরসভাকে আধুনিকায়ন করা হবে: এমপি মিলন রাজশাহীতে সিএনজি মালিক সমিতির উদ্যোগে চক্ষু চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন রাজশাহী আরডিএ পার্কের পুকুরে মাছ অবমুক্ত ও বৃক্ষরোপর করেন আরডিএ চেয়ারম্যান

গরীর ও অসহায়দের মধ্যে রাজশাহী জেলা প্রশাসকের নগদ অর্থ প্রদান

  • প্রকাশ সময় মঙ্গলবার, ২৯ জুন, ২০২১
  • ৫৯১ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: করোনায় সব ব্যবসা বাণিজ্য, শিক্ষা প্রতিষ্ঠান ও অন্যান্য অফিস সমুহ এবং উন্নয়নমূলক কাজ বন্ধ থাকায় পুরুষের পাশাপাশি নারীরাও কর্মহীন হয়ে পড়েছে। আবার অনেকেই বাসাবাড়িতে কাজ করতেন। কিন্তু এর মধ্যে অনেকের কাজ চলে গেছে। ফলে তারাও বেকার ও অমানবিক জীবনযাপন করছেন। এই সকল নারীদের কথা চিন্তা করেন রাজশাহী জেলা প্রশাসক আব্দুল জলিল তাঁর তহবিল হতে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে আজ মঙ্গলবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে দুপুরে একশ জনের মধ্যে ২০০০টাকা করে মোট ২,০০০০০.০০টাকা প্রদান করেন।
এ সময়ে তিনি বলেন, আগামী বৃহস্পতিবার থেকে সারাদেশব্যাপি কঠোর লকডাউন ঘোষনা করেছে সরকার। এই লকডাউনে পুলিশ ও র‌্যাবের পাশাপাশি আর্মি এবং বিজিবি মাঠে থাকবে। বন্ধ থাকবে জরুরী সেবা ছাড়া সকল প্রকার অফিস, আদালত, কলকারখানা, শিক্ষা ও ব্যবসা প্রতিষ্ঠান। এ সময়ে কাউকে বাড়ির বাহিরা না আসার পরামর্শ দেন তিনি। সেইসাথে অবশ্যই মাস্ক পরে থাকার জন্য উপস্থিত নারীদের আহবান জানান জেলা প্রশাসক।

এসময়ে উপস্থিত ছিলেন ডিডিএলজি আকতার জাহান, ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা প্রকৌশলী আমিনুল ইসলাম, জেলা ম্যাজিষ্ট্রেট আবু আসলাম, সহকারী কমিশনার রিফাত আরা ও জেসমিন আকতারসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

 

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin