মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৬ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
অসুস্থ স্বেচ্ছাসেবক দল নেতা জয়নাল এর পাশে বিএনপি নেতা সুলতান আন্তর্জাতিক মানের ট্রেনিং-এর মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টিতে বরেন্দ্র বিশ্ববিদ্যালয় রাজশাহীতে সারের কোনো সংকট নেই: বিভাগীয় কমিশনার পবা ইউএনও এর উদ্যোগে দীর্ঘ ২২ বছরের দুর্ভোগ কাটল এক দিনে নগর উন্নয়নের সঙ্গে পরিবেশের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে: সুইট রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময় রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর

নানা আয়োজনে কাঁকনহাট পৌর আওয়ামী লীগ’র শাহাদাৎ বার্ষিকী পালন

  • প্রকাশ সময় সোমবার, ১৫ আগস্ট, ২০২২
  • ৩৪০ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানন এঁর ৪৭ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপন উপলক্ষে কাঁকনহাট পৌর আওয়ামী লীগের আয়োজনে শোক র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সোমবার সকালে নেতৃবৃন্দ ও সাধারণ জনগণ শোক র‌্যালি বের করে পৌর বাজার প্রদক্ষিণ করে পৌরসভা প্রাঙ্গনে বঙ্গবন্ধুর ম্যুরালে পুস্পস্তবক অর্পন করেন। পরে দলীয় পার্টি অফিসের সামনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন কাঁকনহাট পৌর আওয়ামী লীগের সভাপতি, কাঁকনহাট পৌরসভার তিনবারের সাবেক সফল মেয়র আলহাজ্ব আব্দুল মজিদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাঁকনহাট পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হুমায়ন কবীর, যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন শওকত, ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সাইফুর রহমান বকুল ও পৌর যুবলীগের সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম মাস্টার। এছাড়াও পৌর আওয়ামী লীগ, যুবলীগ, কৃষকলীগ ও ছাত্রলীগসহ অঙ্গ ও সহেযাগি সংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন।


সভাপতি বঙ্গবন্ধুর রাজনৈতিক জীবনও কর্মময় জীবন সম্পর্কে আলোকপাত করেন। সেইসাথে বঙ্গবন্ধুরসহ তাঁর পরিবারের সকল সদস্যকে হত্যার সাথে জড়িত সকলের রায় কার্যকর করার জাবী জানান। এছাড়াও তিনি এই নারকীয় হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানান। সেইসাথে দেশ গড়ার জন্য জননেত্রী শেখ হাসিনার সাথে থাকার জন্য জনগণের প্রতি আহ্বান জানান তিনি।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin