মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০১ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
পবা ইউএনও এর উদ্যোগে দীর্ঘ ২২ বছরের দুর্ভোগ কাটল এক দিনে নগর উন্নয়নের সঙ্গে পরিবেশের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে: সুইট রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময় রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩

বেগম জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে রাজশাহী জেলা বিএনপি’র দোয়া মাহফিল

  • প্রকাশ সময় মঙ্গলবার, ১৬ আগস্ট, ২০২২
  • ৩৫৯ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে রাজশাহী জেলা বিএনপি’র আয়োজনে মঙ্গলবার বিকেলে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। বিএনপি চেয়ারপার্সন, তিনবারের সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ৭৭তম জন্ম বার্ষিকী উপলক্ষে রাজশাহী মহানগর বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের আয়োজনে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
মাহফিলে সভাপতিত্ব করেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপি’র সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম মার্শাল। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা বিএনপি’র সদস্য সচিব অধ্যাপক বিশ্বনাথ সরকার। জেলা বিএনপি’র সদস্য গোলাম মোস্তফা মামুনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপি সদস্য জাহান পান্না, রায়হানুল আলম রায়হান, তাজমুল তান টুটুল, আলী হোসেন, রোকনুজ্জামান আলম, তোফায়েল হোসেন রাজু, শাহাদত হোসেন, ডিএম জিয়া, আব্দুর রাজ্জাক, পবা উপজেলা বিএনপি’র সদস্য সচিব মোজাফ্ফর হোসেন, যুগ্ম আহ্বায়ক আব্দুল হালিম, জেলা যুবদলের আহ্বায়ক মাসুদুর রহমান সজল, জেলা কৃষক দলের আহ্বায়ক শফিকুল আলম সমাপ্ত ও যুগ্ম আহ্বায়ক শাহাদত হোসেন রনি।

আরো উপস্থিত ছিলেন জেলা মহিলা দলের সভাপতি এডভোকেট সামসাদ বেগম মিতালী, সাধারণ সম্পাদক সৈয়দা রোমেনা হোসেন, জেলা তাঁতী দলের আহ্বায়ক কুতুব উদ্দিন বাদশা ও জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আরফিন করনসহ জেলা বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের বিভিন্ন থানা, পৌরসভা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের সভাপতি, সাধারণ সম্পাদক, আহ্বায়ক, যুগ্ম আহাবায়ক ও সদস্য সচিবগণ এবং সাধারণ নেতাকমীবৃন্দ।
বক্তব্য শেষে বেগম জিয়ার রোগমুক্তি ও আশু সুস্থতা কামনা এবং দেশন্যাপি চলমান গণতান্ত্রিক আন্দোলনে যারা নিহত হয়েছেন তাদের আত্মার মাগফিরাত ও যারা আহত ও অসুস্থ আছেন তাদের সুস্থ্যতা কামনা করেন বিশেষ দোয়া মোনাজাত করা হয়।

 

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin