রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৩:১৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
দেশের উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: এমপি মিলন বাপা ও রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদের আঞ্চলিক সেমিনার নভেম্বরে ভূমি মন্ত্রী মিনুর সুস্থতা কামনায় ইনসাব এর দোয়া মাহফিল বাংলার জাতীয় খেলা হা-ডুডুকে আরও জনপ্রিয় করে তোলা হবে: এমপি মিলন যুবদল কেন্দ্রীয় সভাপতি-সাধারণ সম্পাদককে সম্মাননা স্মারক প্রদান ভূমি মন্ত্রী মিনুর সুস্থতা কামনায় রাজশাহীতে দোয়া মাহফিল ফাঁকিবাজি ও দুর্নীতি রোধে শিক্ষকদের ভূমিকা জরুরি: এমপি মিলন প্রশাসনের আশ্বাসে রামেক হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি স্থগিত রাজশাহীতে টাইলসের নিচে লুকানো মাদক ও নগদ ১১ লাখ টাকাসহ ২ শীর্ষ মাদক ব্যবসায়ী আটক উন্নত চিকিৎসার জন্য ঢাকার পিজি হাসপাতালে ভূমিমন্ত্রী মিনু

দেশ বিরোধী অপশক্তির বিরুদ্ধে আওয়ামী লীগ ঐক্যবদ্ধ হয়ে রাজপথে থাকবে

  • প্রকাশ সময় বুধবার, ১৭ আগস্ট, ২০২২
  • ৩৭০ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক:২০০৫ সালের ১৭ আগস্ট একযোগে দেশের ৬৩ জেলায় প্রায় ৫০০ বোমা ফাটিয়ে প্রচলিত শাসন ও বিচারপদ্ধতি বাতিল করার দাবি জানিয়েছিলো নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন জেএমবি। সেদিনের সেই ভয়ঙ্কর হামলার প্রতিবাদে আওয়ামী লীগের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে রাজশাহীতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে রাজশাহী জেলা আওয়ামী লীগ।

বুধবার জেলা আওয়ামী লীগের উদ্যোগে বিকেল ৫ টায় নগরীর অলোকার মোড়ে স্থায়ী কার্যালয় থেকে মিছিল বের হয়। মিছিলটি নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। রাজশাহী জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা অনিল কুমার সরকার-এঁর অসুস্থতাজনিত কারনে তাঁর অনুমতিক্রমে প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন রাজশাহী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক এমপি আলহাজ্ব আব্দুল ওয়াদুদ দারা।

উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় আওয়ামী লীগের সদস্য সাবেক এমপি বেগম আখতার জাহান।জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আমানুল হাসান দুদু। জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আমানুল হাসান দুদু, এডভোকেট ইব্রাহিম হোসেন, অধ্যক্ষ(অবঃ) আমজাদ হোসেন নবাব এবং আলহাজ্ব জাকিরুল ইসলাম সান্টু, সাংগঠনিক সম্পাদক এ.কে.এম. আসাদুজ্জামান আসাদ, এডভোকেট আব্দুস সামাদ মোল্লা এবং আলফোর রহমান,কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক অধ্যক্ষ কুমার প্রতীক দাস রানা, দপ্তর সম্পাদক প্রদ্যুৎ কুমার সরকার, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা উপাধ্যক্ষ শহিদুল করিম শিবলী, শ্রম বিষয়ক বিষয়ক সম্পাদক মাহবুবুর রহমান উপ-প্রচার সম্পাদক মাসুদ রানা, উপ-দপ্তর সম্পাদক আব্দুল মান্নান।

এছাড়া জেলা শ্রমিক লীগ সভাপতি আব্দুল্লাহ খান, জেলা যুবলীগ সভাপতি আবু সালেহ এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলী আজম সেন্টু, জেলা কৃষকলীগ আহবায়ক অধ্যক্ষ তাজবুল ইসলাম এবং সদস্য সচিব বিমল সরকার, জেলা যুব মহিলা লীগের সভাপতি অধ্যাপিকা নার্গিস শেলী এবং সাধারণ সম্পাদক বিপাশা খাতুন, জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ সাধারণ সম্পাদক এম. মিজানুর রহমান রানা, জেলা তাঁতীলীগ সভাপতি মাজদার রহমান মকুল এবং সাধারণ সম্পাদক মাইনুল ইসলাম, জেলা মৎস্যজীবী লীগ আহবায়ক আবুল কালাম আজাদ, জেলা ছাত্রলীগ সভাপতি সাকিবুল ইসলাম রানা এবং সাধারণ সম্পাদক জাকির হোসেন সহ জেলা কমিটির অন্যান্য সদস্য ও নেতাকর্মী উপস্থিত ছিলেন।

সমাবেশে জেলা ও নগর আওয়ামীলীগের শীর্ষ নেতারা বক্তব্য রাখেন। নেতারা বলেন,বাংলাদেশকে একটি ব্যর্থ রাষ্ট্রে পরিণত করতে বিএনপি জামাত জোট যে ষড়যন্ত্র করেছিলো, তারা তাতে সফল হতে পারেনি। দেশের মানুষকে সাথে নিয়ে ভবিষ্যতেও তাদের সব ধরণের হামলা ষড়যন্ত্র প্রতিহত করা হবে। নেতারা বলেন,এ দেশে জঙ্গীবাদের কোন স্থান নেই। দেশবিরোধী অপশক্তি ও তার দোসদের বিরুদ্ধে আওয়ামীলীগ নেতা কর্মীরা ঐক্যবদ্ধ হয়ে রাজপথে থাকবে বলে নেতৃবৃন্দ বক্তব্যে উল্লেখ করেন।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin