মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০১ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
পবা ইউএনও এর উদ্যোগে দীর্ঘ ২২ বছরের দুর্ভোগ কাটল এক দিনে নগর উন্নয়নের সঙ্গে পরিবেশের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে: সুইট রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময় রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩

জন্মাষ্টমী উপলক্ষে রাজশাহীতে র‌্যালি আলোচনা সভা

  • প্রকাশ সময় শুক্রবার, ১৯ আগস্ট, ২০২২
  • ৩১৯ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: ঢাকের মুহু মুহু শব্দের সাথে তাল মিলিয়ে নারী পুরুষের যৌথ নৃত্য আর সূদীর্ঘ র‌্যালী ও ধর্মীয় আলোচনার মধ্য দিয়ে পালিত হয়েছে শ্রী কৃষ্ণের ৫২৪৮ তম জন্মবার্ষিকী। শুক্রবার সকাল সাড়ে ১০ টায় নগরীর সাহেব বাজারস্থ শ্রী শ্রী গোপীনাথ ও লক্ষীনারায়ণ দেব বিগ্রহ (হুনুমানজিউ আঁখড়া) মন্দির থেকে বর্ণাঢ্য র‌্যালী বের হয়ে নগরীর সাগর পাড়া হয়ে আলুপট্টি প্রদক্ষিণ করে পুনরায় হুনুমানজিউর আঁখড়ায় গিয়ে শেষ হয়। এর আগে মন্দিরের সামনে প্রায় ঘন্টা ব্যাপী ধর্মীয় আলোচনা ও অতিথিদের শুভেচ্ছা জ্ঞাপন করা হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক উপ-কমিটির সদস্য এবং রাজশাহী জেলা আওয়ামী লীগের সদস্য ডা: আনিকা ফারিহা জামান অর্ণা।

বাংলাদেশ পুজা উদযাপন পরিষদ, রাজশাহী মহানগর কমিটির সভাপতি এড. শরৎ চন্দ্র সরকারের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাসিকের ২২ নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল হামিদ সরকার টেকন, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ, রাজশাহী মহানগর শাখা ও বোয়ালিয়া (পূর্ব) থানা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক শ্যামল কুমার ঘোষ, বাংলাদেশ পুজা উদযাপন জাতীয় পরিষদের সদস্য কার্তিক চন্দ্র হালদার, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, রাজশাহী মহানগর শাখার সহ-সভাপতি সাধন সরকার, যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যক্ষ রনজিৎ সাহা, বিশ্বজিৎ দে, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ, রাজশাহী মহানগর শাখার সাংগঠনিক সম্পাদক উজ্জল ঘোষ, পূজা উদযাপন পরিষদের সাংগঠনিক সম্পাদক ও রাজশাহী মহানগর স্বেচ্ছাসেবক লীগের সদস্য মৃদুল কুমার সাহা, রাজশাহী মহানগর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ ও পূজা উদযাপন পরিষদের দপ্তর সম্পাদক অরবিন্দ দত্তসহ মহানগরীর সকল মন্দিরের ভক্তগণ।

অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, রাজশাহী মহানগর কমিটির সাধারণ সম্পাদক পার্থ পাল চৌধুরী।

 

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin