মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০১ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
পবা ইউএনও এর উদ্যোগে দীর্ঘ ২২ বছরের দুর্ভোগ কাটল এক দিনে নগর উন্নয়নের সঙ্গে পরিবেশের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে: সুইট রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময় রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩

বিক্ষোভ সমাবেশ সফল করতে রাজশাহী মহানগর বিএনপি’র প্রস্তুতিমূলক সভা

  • প্রকাশ সময় রবিবার, ২১ আগস্ট, ২০২২
  • ৩৯৩ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে আগামীকাল ২২ আগস্ট সোমবার থেকে সারা দেশে জেলা, মহানগর, উপজেলা, থানা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে সভা, সমাবেশ ও মিছিল করা হবে। এলক্ষে রোববার রাতে রাজশাহী মহানগর বিএনপি মালোপাড়াস্থ দলীয় কার্যালয়ে প্রস্তুতিমূলক আলোচনা সভার আয়োজন করে।

সভায় সভাপতি হিসেবে রাজশাহী মহানগর বিএনপি’র আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা এডভোকেট এরশাদ আলী ঈশা উপস্থিত থেকে মহানগরীর চারটি থানার কর্মসূচী ঘোষনা করেন। সেইসাথে প্রতিটি কর্মসূচীকে সফল করতে মহানগরের নেতৃবৃন্দদের আহ্বান জানান তিনি।

জ্বালানী তেল,পরিবহণ ভাড়া সহ সকল দ্রব্যের মূল্য বৃদ্ধি এবং ভোলায় পুলিশ কর্তৃক গুলি করে ছাত্রনেতা নূরে আলম ও স্বেচ্ছাসেবক দলের নেতা আব্দুর রহিম হত্যার প্রতিবাদে আগামীকাল ২২ আগস্ট সোমবার বোয়ালিয়া থানা বিএনপি, ২৩ আগস্ট মঙ্গলবার মতিহার থানা বিএনপি, ২৪ আগস্ট বুধবার রাজপাড়া থানা বিএনপি ও ২৬ আগস্ট শুক্রবার শাহ্ মখ্দুম থানা বিএনপি বিক্ষোভ মিছিল ও সমাবেশ করবে।

ধারাবাহিক ভাবে কর্মসূচী সফল করার লক্ষ্যে এই প্রস্তুতিমূলক মত বিনিময় সভায় উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর বিএনপি’র সিনিয়র যুগ্ম আহ্বায়ক নজরুল হুদা, যুগ্ম আহ্বায়ক জয়নাল আবেদিন শিবলী, দেলোয়ার হোসেন ও শফিকুল ইসলাম শাফিক এবং রাজশাহী মহানগর ছাত্রদলের সভাপতি আসাদুজ্জামান জনিসহ অন্যান্য নেতৃবৃন্দ।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin