রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১২ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান রাজশাহীতে জিয়া মঞ্চের বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত মালিক-শ্রমিকদের অভ্যন্তরীণ দ্বন্দ্বে রাজশাহী থেকে আন্তঃজেলা বাস চলাচল বন্ধ কেশরহাট পৌরসভাকে আধুনিকায়ন করা হবে: এমপি মিলন রাজশাহীতে সিএনজি মালিক সমিতির উদ্যোগে চক্ষু চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন রাজশাহী আরডিএ পার্কের পুকুরে মাছ অবমুক্ত ও বৃক্ষরোপর করেন আরডিএ চেয়ারম্যান

পবা উপজেলা বিএনপির আহ্বায়ক বাচ্চুর সুস্থ্যতা কামনায় দোয়া

  • প্রকাশ সময় বুধবার, ২৪ আগস্ট, ২০২২
  • ৬২৮ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: পবা উপজেলা বিএনপি’র আহ্বায়ক সেলিম রেজা বাচ্চুর সুস্থ্যতা কামনায় দোয়া দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পবা উপজেলা বিএনপি’র যুগ্ম আহবায়ক নজরুল ইসলাম নজু। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সহ-সম্পাদক ও রাজশাহী মহানগর বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট শফিকুল হক মিলন।

পবা উপজেলা বিএনপি’র যুগ্ম আহবায়ক আলমগীর হোসেন এর সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন রাজশাহী জেলা বিএনপি সদস্য শাহজাহান আলী, অধ্যাপক আব্দুর রাজ্জাক, পবা উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক সুলতান আহমেদ, দর্শন পাড়া ইউনিয়ন বিএনপি আহ্বায়ক আব্দুস সালাম, দামকুড়া ইউনিয়ন বিএনপি’র আহ্বায়ক এনামুল হক কনক, হরিপুর ইউনিয় বিএনপি’র আহ্বায়ক মোহাম্মদ কাইম উদ্দিন দুলাল, বড়গাছি ইউনিয়ন বিএনপি’র আহ্বায়ক সোহেল রানা, হড়গ্রাম ইউনিয়ন বিএনপি’র আহবায়ক মোহাম্মদ আনারুল ইসলাম, হরিয়ান ইউনিয়ন বিএনপি’র আহ্বায়ক মজিবর রহমান।

আরো উপস্থিত ছিলেন দর্শন পাড়া ইউনিয়ন বিএনপি’র সদস্য সচিব রফিকুল ইসলাম, হুজুরীপাড়া ইউনিয়ন বিএনপি’র সদস্য সচিব মোহাম্মদ মোতাহার হোসেন, হরিপুর ইউনিয়ন বিএনপি’র সদস্য সচিব মোহাম্মদ আব্দুল মান্নান মুন্নাফ, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আবুল কালাম আজাদ, পারিলা ইউনিয়ন বিএনপি’র সদস্য সচিব মোখলেসুর রহমান রেন্টু, যুগ্ম আহবায়ক মোহাম্মদ বজলুর রশিদ, বড়গাছি ইউনিয়ন বিএনপি’র সদস্য সচিব মোহাম্মদ নজরুল ইসলাম, যুগ্ম আহবায়ক মোহাম্মদ আশরাফ আলী,দামকুড়া ইউনিয়ন বিএনপি’র সদস্য সচিব নওশাদ আলী ও হরিয়ান ইউনিয়ন বিএনপি যুগ্ম আহবায়ক মোহাম্মদ হাবিবুর রহমান হাবিব।

এছাড়াও পবা উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়কতাইজুল ইসলাম, শফিকুল ইসলাম মোহাম্মদ, আখতারুজ্জামান জামান, মোহাম্মদ আসাদুজ্জামান, মোহাম্মদ আবুল কাশেম, মোহাম্মদ রায়হান উদ দৌলা পান্না, রাজশাহী জেলা যুবদলের সাবেক যুগ্ম আহবায়ক মোহাম্মদ মিজানুর রহমান বজলু, সাবেক সহ আইন বিষয়ক সম্পাদক এডভোকেট তারেক হোসেন, রাজশাহী জেলা স্বেচ্ছাসেবক দলের প্রচার সম্পাদক সোহেল রানা হিটলার, পবা উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি মোহাম্মদ মোস্তাক আহমেদ, পবা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক মোহাম্মদ রবিউল ইসলাম ও মোহাম্মদ মোস্তাক আহমেদ ছোট উপস্থিত ছিলেন।

আরো উপস্থিত ছিলেন পবা উপজেলা ছাত্রদলের সদস্য সচিব হাফিজুর রহমান হাফিজ, পবা উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক বৃন্দ সাদ্দাম হোসেন, হাসান আলী, মোহাম্মদ মাসুদ রানা, মোহাম্মদ জামিল আক্তার লিটন, হরিপুর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি আমিন আল মারুফ, পারিলা ছাত্রদলের সভাপতি হুমায়ুন কবির, দামকুড়া ছাত্রদলের সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম, পারিলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান ও সাংগঠনিক সম্পাদক জাহিদ হাসান পবা উপজেলার বিভিন্ন ইউনিয়ন, পৌরসভা ও ওয়ার্ড পর্যায়ের বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের অন্যাস্য নেতাকর্মী।

সভায় প্রধান অতিথি মিলন বলেন, ক্রমন্বয়ে দেশের অবস্থা আরো খারাপের দিকে ধাপিত হচ্ছে। আবারও সয়াবিন তেলের দাম বৃদ্ধি করেছে। সরকার বিদ্যুৎ সাশ্রয় করার নামে সকল ধরনের অফিস ও শিক্ষা প্রতিষ্ঠানের সময় সূচি কমিয়ে নিয়ে এসেছে। এ থেকেই স্পষ্ট বোঝা যাচ্ছে এই ফ্যাসিস্ট সরকার দেশকে তলাবিহিন ঝুড়তে পরিনত করে ফেলেছে। নিত্যপন্যের মূল্য যখন লাগামহীন তখনর সকল প্রকার জ্বালানী তেলের মূল্য রাতের অন্ধকারের সরকার রাতের অন্ধকারেই বাড়িয়েছে। এখন আবার বিদ্যুতের মূল্য বৃদ্ধির পাঁয়তারা শুরু করেছে।

তিনি বলেন, সীমাহীন দূর্নীতির কারনে দেশের এই অবস্থা হয়েছে। আইন শৃংখলা বাহিনীকে দিয়ে যেমন দিনের ভোট রাতে করে ক্ষমতায় বসেছে, তেমনি করে আইন শৃংখলাবাহিনীকে দিয়ে দেশের প্রতিটি মানুষকে জিম্মি করেছে রেখেছে। সেইসাথে কালা আইন জারী করে বাকশালের ন্যায় মানুষ সকল প্রকার স্বাধীনতা হরন করে নিয়েছে এই সরকার। এই হায়নারুপি সরকারের কবল থেকে জনগণকে বাঁচাতে এবং দেশের হাল ধরতে তিনবারের সফল সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়াপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তি ও দেশনায়ক তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনার আন্দোলন শুরু হয়েছে। এই আন্দোলনে জীবন বািজ রেখে সকল বাধা অতিক্রম করে প্রতিটি ইউনিয়ন, পৌরসভা ও ওয়ার্ড পর্যায়ে কেন্দ্রের ঘোষনা অনুয়ায়ী কর্মসূচীর পালন করার আহ্বান জানান মিলন।

এছাড়া সভায় আগামী পহেলা সেপ্টেম্বর বিএনপি’র প্রতিষ্ঠা বার্ষিকী সফল করার জন্য ইউনিয়নে ইউনিয়নে প্রস্তুতি সভা করার সিদ্ধান্ত নেয়া হয়। শেষে পবা উপজেলা বিএনপি’র আহ্বায়ক সেলিম রেজা বাচ্চুর আশু রোগমুক্তি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

 

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin