মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০১ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
পবা ইউএনও এর উদ্যোগে দীর্ঘ ২২ বছরের দুর্ভোগ কাটল এক দিনে নগর উন্নয়নের সঙ্গে পরিবেশের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে: সুইট রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময় রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩

রাজশাহী মতিহার থানা বিএনপি’র বিক্ষোভ মিছিল

  • প্রকাশ সময় শনিবার, ২৭ আগস্ট, ২০২২
  • ৩১৫ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: বিএনপি’র কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে সারা দেশের ন্যায় শনিবার বিকেলে রাজশাহী মহানগরের মতিহার থানা বিএনপি’র উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে জ্বালানি তেলসহ নিত্যপ্রয়োজনীয় জিনিস পত্রের মুল্য বৃদ্ধির প্রতিবাদে এবং ভোলায় ছাত্রদল সভাপতি নুরে-আলম ও স্বেচ্ছাসেবক দল নেতা আব্দুর রহিম হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
নেতৃবৃন্দ নগরীর বিনোদপুর এলাকা হতে বিক্ষোভ মিছিল বের করে বিনোদপুর বাজার প্রদক্ষিণ করে বাজারের পশ্চিম মাথায় এসে শেষ করেন। সেখানে সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ সভাপতিত্ব করেন মতিহার থানা সাবেক যুবদল নেতা আকরাম হোসেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর বিএনপি’র আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা এডভোকেট এরশাদ আলী ঈশা। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র যুগ্ম আহ্বায়ক নজরুল হুদা।
রাজশাহী মহানগর বিএনপি’র যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম শাফিক এর সঞ্চালনায় উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর বিএনপি’র যুগ্ম আহ্বায়ক ওয়িালিউল হক রানা, জয়নাল আবেদিন শিবলী, আহ্বায়ক কমিটির সদস্য সদর আলী, মহিলা দল কেন্দ্রীয় কমিটির রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক রোকসানা বেগম টুকটুকি, রাজশাহী মহিলা দলের সাধারণ সম্পাদক অধ্যক্ষ সকিনা খাতুন, মহিলা দল নেত্রী জুবাইদা খানম রিতা, শাহিনা আক্তার রোজি ও তানিয়া, রাজশাহী মহানগর ছাত্রদলের সভাপতি আসাদুজ্জামান জনি ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আকবার আলী জ্যাকিসহ বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের অন্যান্য নেতাকর্মী।
প্রধান অতিথি বলেন, এই সরকারের পায়ের নিচে আর মাটি নাই। এখন ভুতের মত শুন্যে ভাসছে। যে কোন সময় মাটিতে আঁচরে পরে ক্ষমতা থেকে বিতারিত হবে। কিন্তু এর আগে জনগণকে শেষ ভোগান্তিতে ফেলেছে। সেইসাথে বিরোধীদলকে দমনে আইনশৃংখলা বাহিনীকে নগ্নভাবে ব্যবহার শুরু করেছে। তিনি আরো বলেন, বর্তমান আজ্ঞাবহ নির্বাচন কমিশন ১৫০টি আসনে ইভিএম ব্যবহারের সিদ্ধান্ত নিয়েছে। এর মুল কারন হচ্ছে এই অবৈধ মেশিন ব্যবহার করে আবারও অবৈধভাবে এই বিনা ভোটের সরকারকে ক্ষমতায় নিয়ে আসার ষড়যন্ত্র করছেন এই নির্বাচন কমিশন।


কিন্তু সে আসা পুরণ হবে না উল্লেখ করে প্রধান অতিথি আরো বলেন, বিএনপি নির্দলীয় নিরপেক্ষ সরকার ছাড়া নির্বাচনে যাবেনা। আর এই তত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠা করতে এই সরকারকে বিতারিত করতে হবে। সেজন্য বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে সরকার হটাও আন্দোলন শুরু হয়ে গেছে। এই আন্দোলনকে আরো বেগমান এবং সামাজিক আন্দোলনে রুপ দিয়ে এই সরকারের পতন ঘটানো হবে। সরকার পতনের আন্দোলনে সবাইকে রাজপথে থাকার আহ্বান জানিয়ে বক্তব্য শেষ করেন তিনি।

 

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin