রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৭ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান রাজশাহীতে জিয়া মঞ্চের বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত মালিক-শ্রমিকদের অভ্যন্তরীণ দ্বন্দ্বে রাজশাহী থেকে আন্তঃজেলা বাস চলাচল বন্ধ কেশরহাট পৌরসভাকে আধুনিকায়ন করা হবে: এমপি মিলন রাজশাহীতে সিএনজি মালিক সমিতির উদ্যোগে চক্ষু চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন রাজশাহী আরডিএ পার্কের পুকুরে মাছ অবমুক্ত ও বৃক্ষরোপর করেন আরডিএ চেয়ারম্যান

পবায় এনজিও বিষয়ক মাসিক সমন্বয় ও আইন শৃংখলা কমিটির সভা অনুষ্ঠিত

  • প্রকাশ সময় মঙ্গলবার, ৩০ আগস্ট, ২০২২
  • ৫৮১ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর পবায় উপজেলা এনজিও বিষয়ক মাসিক সমন্বয় সভা ও উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা আইন শৃংখলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়। মঙ্গলবার উপজেলা পরিষদ মিলনায়তনে আইন শৃংখলা কমিটির মাসিক সভা ও এনজিও সমন্বয় কমিটির সভায় সভাপতিত্ব করেন পবা উপজেলা নির্বাহী অফিসার লসমী চাকমা। এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) অভিজিত সরকার, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আরজিয়া বেগম ও ওয়াজেদ আলী খাঁন।

ইউসেপ প্রতিনিধি ও উপজেলা এনজিও সমন্বয়কারী শ্যামল ঢালী’র সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা অফিসার ইমাম হাসান শামীম, মহিলা বিষয়ক কর্মকর্তা শিমুল বিল্লাহ সুলতানা, শিক্ষা অফিসার রফিকুল ইসলাম, যুব উন্নয়ন অফিসার এমএনএম জহুরুল ইসলাম, নওহাটা সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ওমর আলী, নওহাটা উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামসুদ্দিন প্রামানিক, দামকুড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম ও হড়গ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ।

এরপর এনজিও বিষয়ক সমন্বয় সভায় শাপলা গ্রাম উন্নয়ন সংস্থার পক্ষে জাহাঙ্গীর আলম ও বস্তি উন্নয়ন ও কর্ম সংস্থার পরিচালক হাসিনুর রহমান চলমান কার্যক্রম উপস্থাপন করেন। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সিএমইএস’র প্রকল্প সমন্বয়কারী মিজানুর রহমান, লফস এর প্রোগ্রাম অফিসার মেহেদী হাসান সুমন, বাঁচার আশা সাংস্কৃতিক সংগঠনের সভাপতি মোস্তফা সরকার বিজলী, নবদিগন্ত মহিলা উন্নয়ন সংস্থা’র পরিচালক রাজিয়া সুলতানা, পবা ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ প্রোগ্রাম অফিসার পলাশ হিউবার্ট বিশ্বাস।

আরো উপস্থিত ছিলেন আশার প্রদীপ সংস্থার নির্বাহী পরিচালক মনোয়ারা জেসমিন, মানব সেবা অভিযান’র শাখা ব্যবস্থাপক নজরুল ইসলাম, গ্লোবাল ওয়ান’র প্রজেক্ট কো-অর্ডিনেটর আহসান হাবিব, প্রশিকা মানবিক উন্নয়ন কেন্দ্র শাখা ব্যবস্থাপক ইব্রাহিম হোসেন, বুরো বাংলাদেশ শাখা ব্যবস্থাপক আতাউর রহমান, আশ্রয় এর শাখা ব্যবস্থাপক আব্দুর রহমান, ডিজ্যাবিলিটি ইনক্লুশন ফ্যাসালিটেটর লাইট ফর দ্যা ওয়ার্ল্ড অর্গানাইজেশন ব্র্যাক প্রতিনিধি মমতাজ খাতুন, ওয়েব ফাউন্ডেশন প্রতিনিধি নাদিম হোসেন, বাইস প্রতিনিধি আসির উদ্দিন, কারিতাস বাংলাদেশ প্রতিনিধি নিত্য দেব শর্মা, নির্বাহী পরিচালক ডেভিড রিচার্ড মুর্মু, স্নেহনীড় প্রতিবন্ধী হাউজ প্রতিনিধি সিস্টার শিউলি দাস ও শান্তি রানী হাউজ সিস্টার শান্তি মুর্মুসহ উপজেলায় পরিচালিত বিভিন্ন এনজিও প্রতিনিধি, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, আইন শৃঙ্খলা বাহিনীর প্রতিনিধি, উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin