নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর পবার নওহাটা পৌরসভার ১, ২ ও ৯নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। কেদ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে সারা দেশের ন্যায় মঙ্গলবার এই বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। অত্র ওয়ার্ড সমুহের বিভিন্ন স্থানে জ্বালানী তেল,পরিবহণ ভাড়া সহ সকল দ্রব্যের মূল্য বৃদ্ধি এবং ভোলায় পুলিশ কর্তৃক গুলি করে ছাত্রনেতা নূরে আলম ও স্বেচ্ছাসেবক দলের নেতা আব্দুর রহিম হত্যার প্রতিবাদে এই মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
বিক্ষোভ মিছিল ও সমাবেশে যথাক্রমে ১নং ওয়ার্ড বিএনপির সভাপতি নাজমুল হক, ২নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি মুুনসুর রহমান ৯নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি আব্দুল বারী সভাপতিত্ব করেন। প্রতিটি কর্মসূচীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওহাটা পৌর বিএনপি’র সদস্য সচিব রফিকুল ইসলাম রফিক। এছাড়াও অত্র ওয়ার্ড সমুহের বিএনপি, অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এ সময়ে তারা সরকারের নানা অপকর্ম, সকল পন্যের মূল্যবৃদ্ধি ও নিব্যাচন নিয়ে তালবাহানা করার প্রতিবাদ করে বিভিন্ন ধরেরন স্লোগান দেন। সেইসাথে দ্রুত এই সরকারকে পদত্যাগ করতে বলেন। ইচ্ছায় পদত্যাগ করে তত্বাবাধায়ক সরকারের অধিনে নির্বাচন না দিলে খুব দ্রুত সময়ে সময়ের মধ্যে কঠোর আন্দোলন গড়ে তুলে সরকার পতসেনর হুঁশিয়ারী দেন নেতৃবৃন্দ।