মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীর বারাহী, নবগঙ্গা ও বারনই নদীর দূষণ বন্ধের দাবীতে নওহাটায় মানববন্ধন অসুস্থ স্বেচ্ছাসেবক দল নেতা জয়নাল এর পাশে বিএনপি নেতা সুলতান আন্তর্জাতিক মানের ট্রেনিং-এর মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টিতে বরেন্দ্র বিশ্ববিদ্যালয় রাজশাহীতে সারের কোনো সংকট নেই: বিভাগীয় কমিশনার পবা ইউএনও এর উদ্যোগে দীর্ঘ ২২ বছরের দুর্ভোগ কাটল এক দিনে নগর উন্নয়নের সঙ্গে পরিবেশের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে: সুইট রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময়

নওহাটা পৌর ৩ ও ৬নং ওয়ার্ড বিএনপি’র বিক্ষোভ মিছিল ও সমাবেশ

  • প্রকাশ সময় বুধবার, ৩১ আগস্ট, ২০২২
  • ৩৭৪ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর পবার নওহাটা পৌরসভার ৩ ও ৬নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। কেদ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে সারা দেশের ন্যায় বুধবার এই বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। অত্র ওয়ার্ড সমুহের বিভিন্ন স্থানে জ্বালানী তেল,পরিবহণ ভাড়া সহ সকল দ্রব্যের মূল্য বৃদ্ধি এবং ভোলায় পুলিশ কর্তৃক গুলি করে ছাত্রনেতা নূরে আলম ও স্বেচ্ছাসেবক দলের নেতা আব্দুর রহিম হত্যার প্রতিবাদে এই মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
৩নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি মনির হোসেন ৬নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি আবু বক্কার এর সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি উপস্থিত ছিলেন নওহাটা পৌর বিএনপি’র আহ্বায়ক ও জেলা বিএনপি’র সদস্য সাবেক পৌর মেয়র শেখ মকবুল হোসেন। বিশেষ অতিথি সদস্য নওহাটা পৌর বিএনপি’র সুিচব রফিকুল ইসলাম রফিক ও সদস্য মামুনুল সরকার জেড। উপস্থিত ছিলেন কৃষকদল কেন্দ্রীয় কমিটির রাজশাহী বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও রাজশাহী মহানগর কৃষক দলের সাবেক আহ্বায়ক ওয়াদুদ হাসান পিন্টু ও পৌর যুবদলের সাবেক আহ্বায়ক সুজন মোল্লাসহ অত্র ওয়ার্ড সমুহের বিএনপি, অঙ্গ ও সহযোগি সংঘঠনের অন্যান্য নেতাকর্মী।
প্রধান অতিথি বলেন, এই সরকারের দিন শেষ হয়ে গেছে। সীমাহীন দুনীতি, খুন, গুম, ধর্ষন ও নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের বৃদ্ধির কারনে এই সরকারকে আর কেউ চায়না। তারা জোর করে দিনের ভোট রাতে করে ক্ষতায় বসে আছে। আগামী নির্বাচনে একই অবস্থা করার জন্য উঠেপরে লেগেছে। কিন্তু এই অবৈধ সরকারের নীলনকশা আর বাস্তবায়ন হতে দেয়া হবেনা। আসছে সরকার পতনের কঠোর আন্দোলনে সবাই রাজপথে থাকার আহ্বান জানান তিনি।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin