মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৬ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীর বারাহী, নবগঙ্গা ও বারনই নদীর দূষণ বন্ধের দাবীতে নওহাটায় মানববন্ধন অসুস্থ স্বেচ্ছাসেবক দল নেতা জয়নাল এর পাশে বিএনপি নেতা সুলতান আন্তর্জাতিক মানের ট্রেনিং-এর মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টিতে বরেন্দ্র বিশ্ববিদ্যালয় রাজশাহীতে সারের কোনো সংকট নেই: বিভাগীয় কমিশনার পবা ইউএনও এর উদ্যোগে দীর্ঘ ২২ বছরের দুর্ভোগ কাটল এক দিনে নগর উন্নয়নের সঙ্গে পরিবেশের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে: সুইট রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময়

বিএনপি প্রতিষ্ঠাবার্ষিকীতে রাজশাহী জেলা বিএনপি’র র‌্যালি ও সমাবেশ

  • প্রকাশ সময় বৃহস্পতিবার, ১ সেপ্টেম্বর, ২০২২
  • ৩০৪ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজশাহী জেলা বিএনপি’র আয়োজনে বর্ণাঢ্য র‌্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টায় মহানগরীর সাগরপাড়াস্থ বটতলা মোড় হতে নেতাকর্মীবৃন্দ র‌্যালি নিয়ে নগরীর গুরুত্বপূর্ন সড়ক প্রদক্ষিণ করে বাটার মোড়ে এসে র‌্যালি শেষ করেন। র‌্যালিতে সরকারের নানা ধরনের দূর্নীতি ও নিত্যপন্যের উর্ধ্বগতির প্রতিবাদে নানা ধরনের স্লোগান দেন নেতাকর্মীরা। পরে বাটার মোড়ে সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপি’র আহ্বায়ক আবু সাঈদ চাঁদ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির রাজশাহী বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক সৈয়দ শাহীন শওকত। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপি’র সিনিয়র যুগ্ম আহবায়ক সাইফুল ইসলাম মার্শাল, রাজশাহী জেলা বিএনপি’র সদস্য সচিব অধ্যাপক বিশ্বনাথ সরকার, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও পুঠিয়া উপজেলা বিএনপি’র আহবায়ক আবু বকর সিদ্দিক, জেলা বিএনপি’র সাবেক সভাপতি এডভোকেট তোফাজ্জল হোসেন তপু, জেলা বিএনপি’র সদস্য সৈয়দ মোহাম্মদ মহসিন, অধ্যাপক আব্দুস সামাদ।

রাজশাহী জেলা বিএনপি’র সদস্য গোলাম মোস্তফা মামুন এর সঞ্চালনায় সমাবেশে উপস্থিত ছিলেন জেলা বিএনপি’র সদস্য জাহান পান্না, রোকনুজ্জামান আলম, রায়হানুল আলম রায়হান, আমিনুল হক মিন্টু, তোফায়েল হোসেন রাজু, জাকিরুল ইসলাম বিকুল, তাজমুল তান টুটুল, আলী হোসেন ও সাইদুল মন্টু।

জেলা যুবদলের আহ্বায়ক মাসুদুর রহমান স্বজন, সিনিয়র যুগ্ম আহবায়ক ফয়সাল সরকার ডিকো, যুগ্ম আহবায়ক রবিউল ইসলাম কুসুম, কৃষকদল কেন্দ্রীয় কমিটির রাজশাহী বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক জেলা কৃষকদলের সাবেক আহ্বায়ক আল-আমিন সরকার টিটো, জেলা কৃষখ দলের আহ্বায়ক শফিকুল আলম সমাপ্ত, সাবেক সদস্য সচিব নাজমুল হক, জেলা তাঁতী দলের আহ্বায়ক কুতুব উদ্দিন বাদশা, জেলা মৎস্যজীবী দলের আহবায়ক নাজমুল হক বাবলু. জেলা মহিলা দলের সভাপতি এডভোকেট সামসাদ বেগম মিতালী ও সাধারণ সম্পাদক সৈয়দা রোমেনা হোসেন, জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি শাহরিয়ার আলম বিপুল, সাধারণ সম্পাদক আরফিন কনকসহ মহানগর, জেলার বিভিন্ন থানা, উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ এবং সমর্থকগণ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin