নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজশাহী মহানগরের সকল থানা বিএনপি’র আয়োজনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, বর্ণাঢ্য র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টায় বিএনপি শাহ্ মখদুম থানা বিএনপি’র পার্টি অফিসের সামনে নেতৃবৃন্দ জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করেন। সেইসাথে সেখানে সমাবেশ করেন। সমাবেশে সভাপতিত্ব করেন শাহ্ মখ্দুম থানা বিএনপি’র ভারপ্রাপ্ত সাবেক সভাপতি মাসুদ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বোয়ালিয়া থানা বিএনপি’র সাবেক সভাপতি সাইদুর রহমান পিন্টু।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজাপাড়া থানা বিএনপি’র সাবেক সভাপতি শওকত আলী, মতিহার থানা বিএনপি’র সাবেক সভাপতি আনসার আলী, বোয়ালিয়া থানা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক রবিউল আলম মিলু, সাবেক সাংগঠনিক সম্পাদক ইকবাল হোসেন দিলদার, ৬নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি গোলাম নবী গোলাপ ও ৩০ নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি শুকুর আলী।

এছাড়াও জেলা যুবদলের সাবেক সভাপতি মোজাদ্দেদ জামানী সুমন, মহানগর যুবদলের সাবেক সভাপতি আবুল কালাম আজাদ সুইট, যুবদল কেন্দ্রীয় কমিটির সদস্য আব্দুল কাদের বকুল, মহানগর যুবদলের সদস্য সচিব রফিকুল ইসলাম রবি, মহানগর স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আবেদুর রেজা রিপন, মহানগর কুষক দলের সাবেক সদস্য সচিব গোলাম সাকলায়েন ইকো, মহানগর ছাত্র দলের সিনিয়র সহ-সভাপতি মর্ত্তজা ফামিনসহ বিএনপি,অঙ্গ ও সহযোগি সংগঠনের সকল পর্যায়ে নেতাকর্মী উপস্থিত ছিলেন।