রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৭ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান রাজশাহীতে জিয়া মঞ্চের বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত মালিক-শ্রমিকদের অভ্যন্তরীণ দ্বন্দ্বে রাজশাহী থেকে আন্তঃজেলা বাস চলাচল বন্ধ কেশরহাট পৌরসভাকে আধুনিকায়ন করা হবে: এমপি মিলন রাজশাহীতে সিএনজি মালিক সমিতির উদ্যোগে চক্ষু চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন রাজশাহী আরডিএ পার্কের পুকুরে মাছ অবমুক্ত ও বৃক্ষরোপর করেন আরডিএ চেয়ারম্যান

রাজশাহীতে দুইপক্ষের সংঘর্ষে দুইজন নিহত

  • প্রকাশ সময় বুধবার, ৩০ জুন, ২০২১
  • ৬৬৬ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক : রাজশাহীতে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। গতকাল বুধবার দুপুর ২টার দিকে নগরীর দাসপুকুর এলাকায় এ ঘটনা ঘটে। সংঘর্ষে দুইপক্ষের আরও সাত-আটজন আহত হয়েছেন বলে জানা গেছে।
নিহত দুইজন হলেন- দাসপুকুর এলাকার মৃত সাজদার রহমানের ছেলে শফিকুল ইসলাম (৫০) ও গিয়াস উদ্দিনের ছেলে জয়নাল আবেদীন (৪০)। জয়নাল রাসিক তিন নম্বর ওয়ার্ড কাউন্সিলর কামাল হোসেনের ভাতিজা। আর নিহত শফিকুল রাজশাহী মহানগর বিএনপি’র সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক। তিনি বিএনপি থেকে পদত্যাগ করেছিলেন।
সংঘর্ষের পর শফিক ও জয়নালকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক উভয়কে মৃত ঘোষণা করেন। আহতরা এই হাসপাতালের ৮নম্বর ওয়ার্ডে ভর্তি চিকিৎসাধীন রয়েছেন। সংঘর্ষের ঘটনায় পুলিশ কয়েকজনকে আটক করেছে।


জানা গেছে, নিহত শফিকুল ইসলাম ও তার বড় ভাই আব্দুস সালাম একটি পক্ষ এবং ওয়ার্ড কাউন্সিলর কামাল হোসেন ও তাঁর ভাই ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মাহাতাব হোসেন আরেক পক্ষ। দাসপুকুর এলাকায় একটি জমি নিয়ে দীর্ঘদিন ধরেই তাঁদের মধ্যে বিরোধ চলে আসছিল। এই বিরোধের জের ধরে তাঁরা দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হন। এতে এই হতাহতের ঘটনা ঘটে।
নগরীর রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম বলেন, একটি জমি নিয়ে বিরোধের জের ধরে এই সংঘর্ষ। হাসপাতালে নেয়ার পর দুজনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। আহত অবস্থায় আরও সাত-আটজন চিকিৎসাধীন। এ ঘটনায় কয়েকজনকে আটক করা হয়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত মামলার প্রস্তুতি চলছিলো বলে জানান আরএমপি উপপুলিশ কমিশনার ও মিডিয়া উইং গোলাম রুহুল কুদ্দুস।
আওয়ামী লীগ নেতা মাহাতাব উদ্দিনের ছেলে সেলিম মুর্শেদ ওরফে শাফিন ও তাঁর চাচাতো ভাই রানা হোসেন পিস্তল দেখছেন, এমন একটি ভিডিও সামাজিক মাধ্যমে কয়েকদিন আগে ভাইরাল হয়। এরপর গত রোববার রাতে রানা ও শাফিনসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin