মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৭ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীর বারাহী, নবগঙ্গা ও বারনই নদীর দূষণ বন্ধের দাবীতে নওহাটায় মানববন্ধন অসুস্থ স্বেচ্ছাসেবক দল নেতা জয়নাল এর পাশে বিএনপি নেতা সুলতান আন্তর্জাতিক মানের ট্রেনিং-এর মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টিতে বরেন্দ্র বিশ্ববিদ্যালয় রাজশাহীতে সারের কোনো সংকট নেই: বিভাগীয় কমিশনার পবা ইউএনও এর উদ্যোগে দীর্ঘ ২২ বছরের দুর্ভোগ কাটল এক দিনে নগর উন্নয়নের সঙ্গে পরিবেশের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে: সুইট রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময়

রাজশাহী মহানগর ছাত্রদলের আলোচনা ও দোয়া

  • প্রকাশ সময় শনিবার, ৩ সেপ্টেম্বর, ২০২২
  • ৩৭৫ বার দেখা হয়েছে

 

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী মহানগর ছাত্রদলের আয়োজনে শনিবার বিকেলে মালোপাড়াস্থ বিএনপি কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়। বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কারামুক্তি দিবস ও নারায়নগঞ্জ মহানগর যুবদল নেতা শহীদ শাওন এর আত্মার মাগফিরাত কামনায় এই সভা ও দোয়া অনুষ্ঠিত হয়। কর্মসূচীতে সভাপতিত্ব করেন মহানগর ছাত্রদলের সভাপতি আসাদুজ্জামান জনি।

ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আকবর আলী জ্যাকির সঞ্চালনায় সভায় আরো উপস্থিত ছিলেন মহানগর ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক নাহিন আহম্মেদ ও সাংগঠনিক সম্পাদক মাকসুদুর রহমান সৌরভসহ ছাত্রদল বিভিন্ন থানা, ওয়ার্ড ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের নেতাকর্মী।

সভাপতি তারেক রহমানের কর্মময়জীবন ও কারারুদ্ধ থাকা অবস্থায় সে সময়ে যে নির্যাতন হয়েছে তা বর্ননা করেন। সেইসাথে তার সুস্থ্যতা ও সুস্থ্য শরীরে যেন দেশে ফিরে আবারও দেশের হাল ধরতে পারেন তার জন্য সকলের নিকটে দোয়া প্রার্থনা করেন তিনি। বক্তব্য শেষে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin