নিজস্ব প্রতিবেদক: নর্থ বেঙ্গল কিন্ডারগার্টেন এন্ড প্রি-ক্যাডেট স্কুল সোসাইটি কর্তৃক গঠিত বাংলাদেশ কিন্ডারগার্টেন শিক্ষাবোর্ড আয়োজিত পরিচালক অথবা প্রধান শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা ও সাধারণ সভা অনুষ্ঠিত হয়। শনিবার দিনব্যাপি কর্মসূচীতে সভাপতিত্ব করেন নাটোর জেলা শাখার আহাবায়ক একরামুল হক। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র সংগঠনের মহাসচিব ও বাংলাদেশ কিন্ডারগার্টেন শিক্ষাবোর্ডের চেয়ারম্যান অধ্যক্ষ মোহাম্মদ আলী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিভাগীয় আহ্বায়ক গোলাম সারওয়ার স্বপন, সংগঠনের যুগ্ম মহাসচিব বাংলাদেশ কিন্ডারগার্টেন শিক্ষাবোর্ডের সচিব জাহাঙ্গীর আলম. সাংগঠনিক সচিব আব্দুল আখের রাশেদী ও শিক্ষা সচিব খায়রুল আলম। উপস্থিত ছিলেন রাজশাহী বিভাগীয় সচিব ইয়াকুব আলী ও নাটোর জেলার বিভিন্ন উপজেলার সভাপতি পরিচালক ও প্রতিষ্ঠান প্রধানগণ।

আলোচনায় মহাসচিব সহ উপস্থিত অন্যান্য অতিথিবৃন্দ সংগঠনের বিভিন্ন দিক তুলে ধরেন। তিনি সংগঠনের গুরুত্ব ও তাৎপর্য এবং বাংলাদেশ কিন্ডারগার্টেন শিক্ষাবোর্ডের লক্ষ ও উদ্দেশ্য তুলে ধরেন। সেইসাথে সরকারী বই ও সমাপনি পরীক্ষায় অংশগ্রহনের অনুমতি প্রদানে জন্য প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নিকট দাবী করেন। সেইসাথে অন্যান্য বিষয়গুলো তিনি তুলে ধরেন।