রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান রাজশাহীতে জিয়া মঞ্চের বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত মালিক-শ্রমিকদের অভ্যন্তরীণ দ্বন্দ্বে রাজশাহী থেকে আন্তঃজেলা বাস চলাচল বন্ধ কেশরহাট পৌরসভাকে আধুনিকায়ন করা হবে: এমপি মিলন রাজশাহীতে সিএনজি মালিক সমিতির উদ্যোগে চক্ষু চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন রাজশাহী আরডিএ পার্কের পুকুরে মাছ অবমুক্ত ও বৃক্ষরোপর করেন আরডিএ চেয়ারম্যান

পবার নওহাটায় বিভিন্ন জাতের গাছের চারা বিতরণ

  • প্রকাশ সময় বৃহস্পতিবার, ৮ সেপ্টেম্বর, ২০২২
  • ৩৬৬ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর মানবসেবা অভিযান সংস্থার পবার নওহাটা শাখার ১৫০জন সদস্যর মধ্যে ৩০০টি আম ও কাঁঠাল গাছের চারা বিতরণ করা হয়। বেসরকারী উন্নয়ন সংস্থা মানবসেবা অভিযান এর আয়োজনে এবং এস.এম আব্দুর রাজ্জাক এর সহযোগিতায় এই সকল চারা বিতরণ করা হয়। স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাৎ বার্ষিকীতে জাতীয় শোক দিবস ২০২২ পালন উপলক্ষে অত্র সংস্থা মাসব্যাপি বৃক্ষরোপন কর্মসূচী হাতে নিয়েছে। তারই অংশ হিসেবে এই শাখার সদস্যদের মধ্যে এই গাছের চারা বিতরণ করা হয়।

গাছের বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অত্র সংস্থার প্রধান নির্বাহী খাইরুল আলম মুকুল। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানবসেবা অভিযান সংস্থার প্রতিষ্ঠাতা সভাপতি ও প্রধান উপদেষ্টা সারওয়ার জাহান বাবু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্থার সভাপতি আরিফ আহম্মেদ চৌধুরী, পরিচালক অর্থ ও হিসাব আসাদুজ্জামান আসাদ, এলাকা ব্যবস্থাপক হাসিমুদ্দিন সরকার টেবলু, নওহাটা পৌর শাখার শাখা ব্যবস্থাপক নজরুল ইসলামসহ অত্র শাখা সমুহের অন্যান্য কর্মীবৃন্দ।

 

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin