মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীর বারাহী, নবগঙ্গা ও বারনই নদীর দূষণ বন্ধের দাবীতে নওহাটায় মানববন্ধন অসুস্থ স্বেচ্ছাসেবক দল নেতা জয়নাল এর পাশে বিএনপি নেতা সুলতান আন্তর্জাতিক মানের ট্রেনিং-এর মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টিতে বরেন্দ্র বিশ্ববিদ্যালয় রাজশাহীতে সারের কোনো সংকট নেই: বিভাগীয় কমিশনার পবা ইউএনও এর উদ্যোগে দীর্ঘ ২২ বছরের দুর্ভোগ কাটল এক দিনে নগর উন্নয়নের সঙ্গে পরিবেশের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে: সুইট রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময়

বিশ্ব ফিজিওথেরাপি দিবস উপলক্ষে রাজশাহীতে র‌্যালি ও আলোচনা সভা

  • প্রকাশ সময় বৃহস্পতিবার, ৮ সেপ্টেম্বর, ২০২২
  • ৩৩২ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: ‘অস্টিওআর্থ্রাইটিস চিকিৎসায় ফিজিওথেরাপি সবচেয়ে কার্যকরী চিকিৎসা পদ্ধতি’ এই স্লোগান নিয়ে ৮ সেপ্টেম্বর বিশ্ব ফিজিওথেরাপি দিবস পালিত হয়। এ দিবসটি ১৯৯৬সাল থেকে পালিত হয়ে আসছে। প্রতি বছরের ন্যায় এবং সারা বিশ্বের সাথে একাত্বতা ঘোষনা করে রাজশাহীতে নানা আয়োজনে বিশ্ব ফিজিওথেরাপি দিবস উদযাপন করা হয়।
বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টায় আই.এইচ.টি রাজশাহীর সম্মিলিত ফিজিওথেরাপি ছাত্র-ছাত্রীবৃন্দদের আয়োজনে অত্র প্রতিষ্ঠান হতে বর্ণাঢ্য র‌্যালি বের করে লক্ষ্মীপুর মোড় হয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুণরায় আই.এইচ.টিতে ফিরে আসেন।
র‌্যালি শেষে আই.এইচ.টি রুমে আলোচনা সভা ও সাংস্বৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব ডাক্তার আনোয়ার ইসলাম। প্রধান অতিথি ছিলেন ডাক্তার ফারহানা হক। রাজশাহী মহানগর ছাত্রলীগের উপমুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক ও আই.এইচ.টি শাখা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে আই.এইচ.টি এর প্রথম, দ্বিতীয় ও তৃতীয় বর্ষের অত্র অনুষদের সকল শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় উপস্থিত বক্তারা বলেন, অস্টিওআর্থ্রাইটিসের কারনগুলো হচ্ছে জয়েন্টে পূর্ববর্তী আঘাত, অতিরিক্ত ওজন বৃদ্ধি, বৃন্ধ বয়স ও বংশগত কারন। এ থেকে মুক্তি পেতে করতে হবে থেরাপিউটিক এক্সারসাইজ, মাংসপেশীর শক্তি বৃদ্ধিবরণ, স্বাভাবিক মুভমেন্ট ঠিক রাখা, ওজন নিয়ন্ত্রণে রাখা এবং অ্যারোবিক এক্সারসাইজ করতে বলে উল্লেখ করেন তারা। সেইসাথ সঠিক নিয়মে সঠিক স্থানে এই থেরাপি প্রদানের জন্য উপস্থিত শিক্ষার্থীদের নিদের্শ প্রদান করেন তিনি।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin