রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান রাজশাহীতে জিয়া মঞ্চের বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত মালিক-শ্রমিকদের অভ্যন্তরীণ দ্বন্দ্বে রাজশাহী থেকে আন্তঃজেলা বাস চলাচল বন্ধ কেশরহাট পৌরসভাকে আধুনিকায়ন করা হবে: এমপি মিলন রাজশাহীতে সিএনজি মালিক সমিতির উদ্যোগে চক্ষু চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন রাজশাহী আরডিএ পার্কের পুকুরে মাছ অবমুক্ত ও বৃক্ষরোপর করেন আরডিএ চেয়ারম্যান

অক্সিজেন সিলিন্ডার প্রদান করেন এফবিসিসিআই’র পরিচালক শামসুজ্জামান আউয়াল

  • প্রকাশ সময় মঙ্গলবার, ২২ জুন, ২০২১
  • ৪৪৯ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী কলেজ অ্যালামনাই এসোসিয়েশন আয়োজিত অনুষ্ঠানে ১০ টি অক্সিজেন সিলিন্ডার প্রদান করেছেন এফবিসিসিআই এর পরিচালক বিশিষ্ট ব্যবসায়ী শামসুজ্জামান আউয়াল। সোমবার রাত ১০টায় কলেজ কর্তপক্ষকে এই সিলিন্ডার প্রদান করেন তিনি। এ সময় এফবিসিসিআই এর পরিচালক শামসুজ্জামান আউয়াল বলেন, করোনা মহামারিতে মানুষ অসহায় হয়ে পড়েছে। ভয়াবহ করোনা মহামারি থেকে মানুষের কষ্ট লাঘব করতে সমাজের বিত্তবান মানুষদের অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান তিনি।
এ সময় উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি চৌধুরী সরোয়ার জাহান, রাজশাহী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের সাবেক চেয়ারম্যান তানভিরুল আলম, রাবি মার্কেটিং বিভাগের প্রাক্তন চেয়ারম্যান সেলিম রেজা, রাজশাহী কলেজের প্রাক্তন অধ্যক্ষ মহা: হবিবুর রহমান, রাজশাহী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবদুল খালেক, রাজশাহী কলেজের সাবেক ভিপি সাঈদ হাসান, বোয়ালিয়া মডেল থানার ওসি নিবারণ চন্দ্র বর্মন ও রাসিক মেয়রের সহকারী একান্ত সচিব এএইচএম আশিকুজ্জামান শাওন।

 

 

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin