বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
চট্টগ্রামে নিহত সেনাসদস্য তাসনিম রিফায়াতের গ্রামের বাড়ি রাজশাহীতে শোকের মাতম পদ্মার পানিতে ডুবেছে ঘর, পানিবন্দী মানুষের পাশে জেলা প্রশাসক শিশুর সার্বিক বিকাশ নিশ্চিতে প্রাতিষ্ঠানিক সমন্বয় জোরদারের আহ্বান বিএমডিএ’র মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত রাজশাহী বোর্ডে পুনর্নিরীক্ষিত খাতা পুনরায় দেখার অভিযোগ পবা মোহনপুরের প্রতিটা কমিউনিটি ক্লিনিকের আধুনিকায়ন করা হবে পবার চর মাঝার দিয়ারে ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধনীতে : এমপি মিলন রাজশাহীর বারাহী, নবগঙ্গা ও বারনই নদীর দূষণ বন্ধের দাবীতে নওহাটায় মানববন্ধন অসুস্থ স্বেচ্ছাসেবক দল নেতা জয়নাল এর পাশে বিএনপি নেতা সুলতান আন্তর্জাতিক মানের ট্রেনিং-এর মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টিতে বরেন্দ্র বিশ্ববিদ্যালয় রাজশাহীতে সারের কোনো সংকট নেই: বিভাগীয় কমিশনার

অর্থ আত্মসাতের কারনে পবার সাবেক নাজিরের বিরুদ্ধে দুদকের মামলা

  • প্রকাশ সময় রবিবার, ৩০ জুলাই, ২০২৩
  • ২৫৮ বার দেখা হয়েছে

 

নিজস্ব প্রতিবেদক: প্রায় ৮০ লাখ টাকা সরকারি রাজস্বের অর্থ আত্মসাতের অভিযোগে রাজশাহীর পবা উপজেলা ভুমি অফিসের ক্যাশিয়ার কাজেম আলীর বিরুদ্ধে মামলা করা হয়েছে। ৩০ জুলাই রোববার দুর্নীতি দমন কমিশনের রাজশাহী সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আমির হোসাইন বাদী হয়ে এ মামলা দায়ের করেন। মামলা নম্বর-৭। আসামি কাজেম আলী পবা উপজেলা ভুমি অফিসের সাবেক নাজির কাম ক্যাশিয়ার। তিনি রাজশাহী মহানগরীর কেশবপুর মহল্লার আলী হোসেনের ছেলে।

মামলার বিবরণে জানা যায়, কাজেম আলী পবা উপজেলা ভুমি অফিসের নাজির কাম ক্যাশিয়ার থাকাকালে ডিসিআরের মাধ্যমে আদায়কৃত রাজস্বের অর্থ ট্রেজারি চালান টেম্পারিং এবং টাকার অংক বিকৃত করে মোট আদায় থেকে ৭০ লাখ টাকা উধাও করেন। এছাড়াও সরকারি চালান জালের মাধ্যমে সরকারি রাজস্ব থেকে আরও ৯ লাখ ২৬ হাজার ২৮১ টাকা আত্মসাৎ করেন।

কাজেম আলী ২০১০ সালের ২৬ জুলাই থেকে ২০১৭ সালের ১ ফেব্রুয়ারি পর্যন্ত উপজেলা ভুমি অফিসের নাজির কাম ক্যাশিয়ার থাকাকালে ডিসিআর ( সরকারি রাজস্বখাত) বাবদ মোট ৮৯ লাখ ৬৪ হাজার ৯৩১ টাকা সরকারি চালানের মাধ্যমে আদায় করেন। এই টাকার মধ্যে ১০ লাখ ৩৮ হাজার ৬৫০ টাকা সরকারি কোষাগারে জমা করেন। বাকি ৭৯ লাখ ২৬ হাজার ২৮১ টাকা তিনি আত্মসাৎ করেন। বিষয়টি প্রথমে অভ্যন্তরীণ নিরীক্ষায় নজরে আসে।

জানা গেছে, প্রাথমিক অভিযোগের পর দুদকের অনুসন্ধানে এই বিপুল পরিমাণ সরকারি অর্থ আত্মসাতের বিষয়টি শনাক্ত হয়। দুদক প্রধান অফিসের অনুমোদন সাপেক্ষে রোববার রাজশাহী জেলা ও দায়রা জজ আদালতে কাজেম আলীর বিরুদ্ধে দুর্নীতি দমন আইনের ৪০৯/৪২০/৪৬৭/ ৪৬৮/৪৭১/৪৭৭ (এ) ধারাসহ ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারায় মামলা করা হয়েছে। দুদকের রাজশাহী সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আমির হোসাইন জানান, প্রাথমিক তদন্তে অভিযোগের সত্যতা পাওয়ায় মামলা করা হয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, কাজেম আলী পবা উপজেলা ভুমি অফিসের নাজির কাম ক্যাশিয়ার ছিলেন। রাজস্বের বিপুল পরিমাণ অর্থ আত্মসাতের বিষয়টি অনুসন্ধানে শনাক্ত হলে তাকে বদলি করে রাজশাহী জেলা প্রশাসক কার্যালয়ের সাধারণ শাখায় অফিস সহকারি কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক করা হয়। সম্প্রতি কাজেম আলী অবসর প্রস্তুতি ছুটিতে (পিআরএল) গিয়েছেন বলে জানা গেছে ।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin