বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০১:২১ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
অসুস্থ বিএনপি নেতা আকবর আলীর পাশে এমপি মিলন রাজশাহীতে উৎসবমুখর পরিবেশে পবিত্র ঈদে মিলাদুন্নবী পালিত অসুস্থ বিএনপি নেতা আকবর আলীর পাশে এমপি মিলন সার সংকট নেই, কৃত্রিম সংকট তৈরির চেষ্টা করলে কঠোর ব্যবস্থা জনগণ যাকে চাইবে তাকে নমিনেশন দেয়া হবে, বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা: এমপি মিলন প্রাথমিক শিক্ষায় রিপোর্টনির্ভর নয়, ফলাফলভিত্তিক মনিটরিং ব্যবস্থা গড়ে তোলা হবে: প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী গাছ ও প্রকৃতির ভারসাম্য না থাকলে অস্তিত্ব হুমকিতে পড়বে:এমপি মিলন রাজশাহীতে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রীকে ফুল দিয়ে স্বাগত জানালেন এমপি মিলন হিমাগারে আলু সংরক্ষণে যৌক্তিক ভাড়া নির্ধারণের দাবি, ব্যত্যয় হলে কঠোর হুঁশিয়ারি নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে সরকার বদ্ধপরিকর, মোহনপুরে বিভিন্ন রাস্তার উন্নয়ন কাজের উদ্বোধনীতে: এমপি মিলন

অসুস্থ বিএনপি নেতা আকবর আলীর পাশে এমপি মিলন

  • প্রকাশ সময় বুধবার, ২৬ আগস্ট, ২০২৬
  • ৫৬ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর পবা উপজেলার হুজুরীপাড়া ইউনিয়নের ধর্মহাটা মধ্যপাড়া গ্রামের অসুস্থ বিএনপি নেতা আকবর আলীকে দেখতে যান রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য ও পানি সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এডভোকেট মোহাম্মদ শফিকুল হক মিলন। আকবর আলী গত মাসে স্ট্রোক করেছিলেন। মঙ্গলবার দিবাগত রাতে তিনি তার বাড়িতে যান এবং অসুস্থতার খোঁজ খবর নেন। সেইসাথে তাঁর দ্রুত চিকিৎসার ব্যবস্থা করেন। আর চিকিৎসার জন্য স্থানীয় নেতাদের তদারকী করার আহ্বান জানান তিনি।

এ সময়ে তিনি আরো বলেন, বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান চিকিৎসা সেবায় বিশেষ নজর দিয়েছেন। বরাদ্দও দিয়েছেন অনেক। সেইসাথে কোন ব্যক্তি যেন বিনা চিকিৎসায় কষ্ট বা মৃত্যুবরণ না করে সেজন্য তিনি চিকিৎসক ও বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দের নির্দেশনা দেন তিনি। তিনি বলেন, তাঁর নির্বাচনী এলাকার দলীয় বা অন্যদলেরও কোন ব্যক্তি বিনা চিকিৎসায় যেন মৃত্যুবরণ না করে এবং কষ্ট না পায় সেজন্য সর্বাধিক সহযোগিতা করবেন বলে জানান তিনি।

এ সময়ে হুজুরৗীপাড়া ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক সিহাব উদ্দিন, সদস্য সচিব মোতাহার আলী ও যুবদল পবা উপজেলা শাখার নির্বাহী সদস্য মাজদার রহমানসহ স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin