রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৬ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান রাজশাহীতে জিয়া মঞ্চের বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত মালিক-শ্রমিকদের অভ্যন্তরীণ দ্বন্দ্বে রাজশাহী থেকে আন্তঃজেলা বাস চলাচল বন্ধ কেশরহাট পৌরসভাকে আধুনিকায়ন করা হবে: এমপি মিলন রাজশাহীতে সিএনজি মালিক সমিতির উদ্যোগে চক্ষু চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন রাজশাহী আরডিএ পার্কের পুকুরে মাছ অবমুক্ত ও বৃক্ষরোপর করেন আরডিএ চেয়ারম্যান

অসুস্থ্য আ’লীগ নেতা শরিফ উদ্দিনকে আর্থিক সহায়তা ও ড্রাইভারএরশাদুল হকের পাশে মেয়র লিটন

  • প্রকাশ সময় শনিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২১
  • ৫৬০ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: মহানগরীর ১৩নং ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অসুস্থ্য শরিফ উদ্দিনকে দেখতে যান রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন। আজ শুক্রবার সন্ধ্যায় তার বাড়িতে দেখতে যান এবং তাকে ৫০ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করেন তিনি। আওয়ামী লীগ নেতা শরিফ উদ্দিনকে ঢাকায় নিয়ে গিয়ে উন্নত চিকিৎসার ব্যবস্থা ও চিকিৎসার খরচের দায়িত্ব নেন মেয়র। এ সময় শারীরিক অবস্থা ও চিকিৎসা ব্যবস্থারও সার্বিক খোঁজ খবর নেন তিনি।

এ সময় সময় রাজশাহী সিটি কর্পোরেশনের ১৩নং ওয়ার্ড কাউন্সিলর ও মহানগর স্বেচ্ছাসেবক লীগ সভাপতি আব্দুল মমিন, ১৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওয়াহেদুন্নবী অনু উপস্থিত ছিলেন।

এদিকে রাজশাহী সিটি কর্পোরেশনের গাড়ি চালক এরশাদুল হক অসুস্থ্য হয়ে নিজ বাসভবনে চিকিৎসাধীন রয়েছেন। শুক্রবার সন্ধ্যায় ছোটবনগ্রাম প্রফেসর পাড়ায় বাড়িতে গিয়ে তার শারীরিক অবস্থা ও চিকিৎসা ব্যবস্থার সার্বিক খোঁজ খবর নেন মেয়র।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin