রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৩ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান রাজশাহীতে জিয়া মঞ্চের বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত মালিক-শ্রমিকদের অভ্যন্তরীণ দ্বন্দ্বে রাজশাহী থেকে আন্তঃজেলা বাস চলাচল বন্ধ কেশরহাট পৌরসভাকে আধুনিকায়ন করা হবে: এমপি মিলন রাজশাহীতে সিএনজি মালিক সমিতির উদ্যোগে চক্ষু চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন রাজশাহী আরডিএ পার্কের পুকুরে মাছ অবমুক্ত ও বৃক্ষরোপর করেন আরডিএ চেয়ারম্যান

আইনজীবী আলিফ হত্যার প্রতিবাদে রাজশাহীতে আইনজীবীদের মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ

  • প্রকাশ সময় বুধবার, ২৭ নভেম্বর, ২০২৪
  • ২২৮ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম বারের আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে হত্যার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে রাজশাহী এডভোকেট বার সমিতির সাধারন আইনজীবীবৃন্দ। বুধবার সকাল ১০টায় রাজশাহী আদালতের প্রাঙ্গণে এই মানববন্ধন কর্মসূচি পালিত হয়। কর্মসূচীতে সভাপতিত্ব করেন রাজশাহী এডভোকেট বার এসোসিয়েশনের সভাপতি আলহাজ¦ আবুল কাশে সরকার।

উপস্থিত ছিলেন রাজশাহী এডভোকেট বার এসোসিয়েশনের সাধারণ সম্পাদক জমসেদ আলী, জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম রাজশাহী শাখার সভাপতি এডভোকেট মাইনুল আহসান পান্না, সাধারণ সম্পাদক রইসুল ইসলাম, মহানগর দায়রা জজ আদালতের পি.পি আলহাজ¦ আলী আশরাফ মাসুম, এডভোকেট মিজানুল ইসলাম, জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম কেন্দ্রীয় সহ-সভাপতি এডভোকেট পারভেজ তৌফিক জাহেদী, এডভোকেট হাসানুল বান্না সোহাগ, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর পি.পি ইমতিয়ার মাসরুর আল-আমিন, শিশু আদালত- ১ এর পি.পি এডভোকেট সিফাত জেরিন তুলি, বিশেষ আদালতের পি.পি এডভোকেট আবুল মতিন চৌধুরীসহ শতাধীক আইনজীবী উপস্থিত ছিলেন।

কর্মসূচী থেকে আইনজীবীরা সন্ত্রাসী ইস্কন এর কার্যক্রম বন্ধ করে দেয়ার দাবী জানান। তারা বলেন, শুধু ইস্কনের সদস্যরা নয় এর সাথে যুক্ত হয়েছে পতিত সরকারের নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের এবং আওয়ামী, অঙ্গ ও সহযোগি সংগঠনের সন্ত্রীরা। আর এর পেছনে ইন্ধন জোগাচ্ছে পতিত সরকারের স্বৈরাচার খুনি হাসিনা। তিনি ভারতে বসে দেশকে অস্থিতিশীল করে তুলতে গভীর ষড়যন্ত্র করছে। দ্রুত খুনি হাসিনাকে দেশে ফিরিয়ে এনে কঠোর শাস্তির দাবী জানান আইনজীবীরা। সেইসাথে এডভোকেট সাইফুল ইসলাম আলিফকে হত্যার সাথে যারা জড়িত তাদের দ্রুত আইনের আওতায় এনে বিচারের মাধ্যমে কঠোর শস্তির দাবী জানান তারা।

 

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin