বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
চট্টগ্রামে নিহত সেনাসদস্য তাসনিম রিফায়াতের গ্রামের বাড়ি রাজশাহীতে শোকের মাতম পদ্মার পানিতে ডুবেছে ঘর, পানিবন্দী মানুষের পাশে জেলা প্রশাসক শিশুর সার্বিক বিকাশ নিশ্চিতে প্রাতিষ্ঠানিক সমন্বয় জোরদারের আহ্বান বিএমডিএ’র মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত রাজশাহী বোর্ডে পুনর্নিরীক্ষিত খাতা পুনরায় দেখার অভিযোগ পবা মোহনপুরের প্রতিটা কমিউনিটি ক্লিনিকের আধুনিকায়ন করা হবে পবার চর মাঝার দিয়ারে ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধনীতে : এমপি মিলন রাজশাহীর বারাহী, নবগঙ্গা ও বারনই নদীর দূষণ বন্ধের দাবীতে নওহাটায় মানববন্ধন অসুস্থ স্বেচ্ছাসেবক দল নেতা জয়নাল এর পাশে বিএনপি নেতা সুলতান আন্তর্জাতিক মানের ট্রেনিং-এর মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টিতে বরেন্দ্র বিশ্ববিদ্যালয় রাজশাহীতে সারের কোনো সংকট নেই: বিভাগীয় কমিশনার

আইনজীবী মকবুল হোসেন’র মৃত্যুতে রাজশাহীতে ফুলকোর্ট রেভারেন্স অনুষ্ঠিত

  • প্রকাশ সময় মঙ্গলবার, ২৯ আগস্ট, ২০২৩
  • ২৮৬ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী এডভোকেট বার এসোসিয়েশন এর সিনিয়র আইনজীবী মকবুল হোসেন (৮১) ২৮ আগস্ট সোমবার সন্ধ্যা অনুমান ৬ টা’য় বগুড়ায় মেয়ের বাড়িতে ইন্তেকাল করেন(ইন্না—-রাজিউন) মরহুম রাজশাহীর শিরোইল মহল্লায় বাস করতেন। তিনি ১৯৭৬ ইং সালে রাজশাহী এডভোকেট বারে যোগদান করেছিলেন। বগুড়ার মহাস্থানগড় সংলগ্ন অনন্তবালা গ্রামে জানাযার নামাজ শেষে তাঁকে দাফন করা হয়।

মরহুম মকবুল হোসেন এর ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীর সিনিয়র জেলা ও দায়রা জজ অব্দুর রহিম এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় সভায় অত্র বার এসোসিয়েশন এর সভাপতি ইব্রাহীম হোসেন ও সাধারণ সম্পাদক জনাব জমসেদ আলী (১) সহ অন্যান্য আইনজীবীগণ উপস্থিত ছিলেন। সভায় মরহুমের কর্মময় জীবনের উপর বিস্তারিত আলোচনা করেন রাজশাহীর সিনিয়র জেলা ও দায়রা জজ এবং এডভোকেট বার এসোসিয়েশন এর সভাপতি। সেইসাথে মরহুমের বিদেহী আত্নার শান্তি কামনায় দোয়া ও মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন এডভোকেট মাহবুবুল ইসলাম।

এদিকে একই দিনে দুপুর সাড়ে ১২টায় বার সমিতির ১ নং হলঘরে রাজশাহী এডভোকেট বার এসোসিয়েশন এর সহ-সভাপতি এডভোকেট আবু মোহাম্মদ সেলিম এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক জমসেদ আলী (১) এর পরিচালনায় সমিতির হল ঘরে অপর এক শোক সভা অনুষ্ঠিত হয়। সভায় মরহুম আইনজীবীর কর্মময় জীবনের উপর আলোকপাত করে বক্তব্য রাখেন অত্র বার সমিতির সাধারণ সম্পাদক জমসেদ আলী (১), লোকমান আলী , একরামুল হক, শিরাজী শওকত সালেহীন এলেন, আসাদুজ্জামান মিঠু, মোখলেসুর রহমান, পারভেজ তৌফিক জাহেদী, সাজেমান আলী , আব্দুল ওয়াহাব জেমস ও জাকির হোসেনসহ অন্যান্র আইনজীবীগণ। বক্তাগন বলেন মরহুম এ.এন মোতাসিম বিল্লাহ একজন সৎ, দক্ষ আইনজীবী এবং ভালো মানুষ ছিলেন। সভায় শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করা হয় এবং মরহুমের বিদেহী আত্নার শান্তি কামনায় দোয়া ও মোনাজাত করা হয়। দোয় ও মোনাজাত পরিচালনা করেন আইনজীবী আবু মোহাম্মদ সেলিম।

 

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin