নিজস্ব প্রতিবেদক: প্রধানমন্ত্রী জননেত্রী দেশরত্ন শেখ হাসিনা’র নির্দেশে পবিত্র মাহে রমজানের ২৫ রোজায় বুধবার বিকেল সাড়ে ৫ টায় নগরীর সাধুর মোড়ে পথচারী রোজাদারদের মাঝে ইফতারি বিতরণ করেন বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগরের সাধারণ সম্পাদক ডাবলু সরকার।
এ সময় উপস্থিত ছিলেন নগর আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক রবিউল আলম রবি, উপ-দপ্তর সম্পাদক পংকজ দে, নগর যুবলীগের সাধারণ সম্পাদক মোশারফ হোসেন বাচ্চু, নগর স্বেচ্ছাসেবক লীগ সাধারণ সম্পাদক জেডু সরকার, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রলীগ নেতা শহিদুল্লাহ আলামিন শহিদ, রাজশাহী মহানগর ছাত্রলীগের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক তাসকিন পারভেজ সাতিল, রাজশাহী মেডিকেল কলেজ ছাত্রলীগের সভাপতি ডাঃ মনন কান্তি দাস, নগর যুবলীগের সদস্য ইদ্রিস আলম।
আরো উপস্থিত ছিলেন মুরসালিন হক রাবু, নগর ছাত্রলীগের সহ-সভাপতি মেহেদি হাসান রিগেন, ফজলে রাব্বি, তৌফিকুল ইসলাম রুহি, রিয়াসাদ কামাল তূর্য, যুগ্ম-সাধারণ সম্পাদক রাশেদুল করিম রোজেল, সাংগঠনিক সম্পাদক নাজমুস সাকিব, সদস্য নূর আলম রিমন, সিটি কলেজ ছাত্রলীগের সাবেক যুগ্ম-আহবায়ক মোহাম্মদী সিফাত, ২৩ নং ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ রেহান জাফর বিশাল, সাবেক ছাত্রলীগ নেতা আশিক ও মনিসহ অন্যান্য নেতৃবৃন্দ।