বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৩ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
দায়িত্বশীল নাগরিক গড়তে স্কাউটিংয়ের ভূমিকা গুরুত্বপূর্ণ- জেলা প্রশাসক রাজশাহী মহানগরীতে জুয়েলারি দোকানে চুরির ঘটনায় ৮জন গ্রেপ্তার, স্বর্ণ-রুপা ও নগদ টাকা উদ্ধার রাজশাহীতে পূর্ণ সামরিক মর্যাদায় নিহত সেনাসদস্য রিফাতের দাফন সম্পন্ন রোটারি ক্লাব অব রাজশাহী সেন্ট্রাল এর পোষাক বিতরণ চট্টগ্রামে নিহত সেনাসদস্য তাসনিম রিফায়াতের গ্রামের বাড়ি রাজশাহীতে শোকের মাতম পদ্মার পানিতে ডুবেছে ঘর, পানিবন্দী মানুষের পাশে জেলা প্রশাসক শিশুর সার্বিক বিকাশ নিশ্চিতে প্রাতিষ্ঠানিক সমন্বয় জোরদারের আহ্বান বিএমডিএ’র মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত রাজশাহী বোর্ডে পুনর্নিরীক্ষিত খাতা পুনরায় দেখার অভিযোগ পবা মোহনপুরের প্রতিটা কমিউনিটি ক্লিনিকের আধুনিকায়ন করা হবে পবার চর মাঝার দিয়ারে ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধনীতে : এমপি মিলন

আগামী পহেলা অক্টোবর বিএনপি নেতা চাঁদ’র মুক্তির দাবীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

  • প্রকাশ সময় সোমবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৩
  • ২৭৭ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও রাজশাহী জেলা বিএনপি’র আহ্বায়ক আবু সাইদ চাঁদকে ফরমায়েশি রায়ের তিন বছরের কারাদন্ড প্রদান করেছেন আদালত । এই রায়ের প্রতিবাদে আগামী পহেলা অক্টোবর রাজশাহী জেলা বিএনপি’র আয়োজনে রাজশাহী মহানগরীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ হবে। এছাড়াও আজ মঙ্গলবার সকাল সাড়ে ৯টায় বিএনপি দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। এ নিয়ে সোমবার বিকেলে বিএনপি দলীয় কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

রাজশাহী জেলা বিএনপি’র সদস্য সচিব অধ্যাপক বিশ^নাথ সরকারের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য রাজশাহী জেলা বিএনপি’র সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম মার্শাল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপি’র সদ্যস অধ্যাপক আব্দুস সামাদ, আবু রায়হান, রোকনুজ্জামান আলম, গোলাম মোস্তফা মামুন, তাজমুল তান টুটুল, আলী হোসেন, তোফায়েল হোসেন রাজু, জাকিরুল ইসলাম বিকুল, কামরুজ্জামান হেনা, সামসুর রহমান বিল্টু, ডিএম জিয়া, মোহনপুর উপজেলা বিএনপি’র আহ্বায়ক মাহবুব আর রশিদ, কেশরহাট পৌর বিএনপি’র সভাপতি আলাউদ্দিন আলো, পবা উপজেলা বিএনপি’র সদস্য সচিব অধ্যাপক মোজাফ্ফর হোসেন, বাঘা পৌর বিএনপি’র আহ্বায়ক কামাল হোসেন, গোদাগাড়ী উপজেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক মাহবুবুল ইসলাম ও আড়ানী পৌর বিএনপি’র সদস্য বিল্টু।

উপস্থিত ছিলেন জেলা যুবদলের আহ্বায়ক মাসুদুর রহমান সজন, কৃষকদল কেন্দ্রীয় কমিটির রাজশাহী বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও রাজশাহী জেলা কৃষক দলের সাবেক আহ্বায়ক আল-আমিন সরকার টিটু, রাজশাহী জেলা কৃষক দলের আহ্বায়ক শফিকুল আলম সমাপ্ত ও জেলা সেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাসুদুর রহমান লিটনসহ বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin