বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
চট্টগ্রামে নিহত সেনাসদস্য তাসনিম রিফায়াতের গ্রামের বাড়ি রাজশাহীতে শোকের মাতম পদ্মার পানিতে ডুবেছে ঘর, পানিবন্দী মানুষের পাশে জেলা প্রশাসক শিশুর সার্বিক বিকাশ নিশ্চিতে প্রাতিষ্ঠানিক সমন্বয় জোরদারের আহ্বান বিএমডিএ’র মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত রাজশাহী বোর্ডে পুনর্নিরীক্ষিত খাতা পুনরায় দেখার অভিযোগ পবা মোহনপুরের প্রতিটা কমিউনিটি ক্লিনিকের আধুনিকায়ন করা হবে পবার চর মাঝার দিয়ারে ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধনীতে : এমপি মিলন রাজশাহীর বারাহী, নবগঙ্গা ও বারনই নদীর দূষণ বন্ধের দাবীতে নওহাটায় মানববন্ধন অসুস্থ স্বেচ্ছাসেবক দল নেতা জয়নাল এর পাশে বিএনপি নেতা সুলতান আন্তর্জাতিক মানের ট্রেনিং-এর মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টিতে বরেন্দ্র বিশ্ববিদ্যালয় রাজশাহীতে সারের কোনো সংকট নেই: বিভাগীয় কমিশনার

আগামীকাল শপথ নেবেন রাসিক মেয়র ও কাউন্সিলরগণ

  • প্রকাশ সময় রবিবার, ২ জুলাই, ২০২৩
  • ২৫৭ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী সিটি কর্পোরেশনের পুনরায় নির্বাচিত মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন ও নবনির্বাচিত কাউন্সিলরবৃন্দ শপথ নিবেন আগামীকাল সোমবার (৩ জুলাই)। প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হলে এই শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজশাহী সিটি কর্পোরেশনের পুনরায় নির্বাচিত মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনকে শপথবাক্য পাঠ করাবেন। আর রাজশাহী সিটি কর্পোরেশনের নির্বাচিত ৩০ জন সাধারণ ওয়ার্ড কাউন্সিলর এবং ১০ জন সংরক্ষিত ওয়ার্ড এর নারী কাউন্সিলরকে শপথবাক্য পাঠ করাবেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী তাজুল ইসলাম এমপি।
এদিকে শপথ গ্রহণের জন্য ইতোমধ্যে ঢাকায় পৌছেছেন রাজশাহী সিটি কর্পোরেশনের পুনরায় নির্বাচিত মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন ও নির্বাচিত কাউন্সিলরবৃন্দ। সোমবার (৩ জুলাই) শপথ গ্রহণের পর দুপুর দেড়টায় ধানমন্ডি ৩২ নম্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানাবেন রাসিক মেয়র ও কাউন্সিলরবৃন্দ। এরপর তাঁরা গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় গিয়ে সেখানে বঙ্গবন্ধুর সমাধীতে শ্রদ্ধা নিবেদন করবেন।
উল্লেখ্য, গত ২১ জুন রাজশাহী সিটি কর্পোরেশন নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে ১ লাখ ৬০ হাজার ২৯০ ভোট পেয়ে তৃতীয় বারের মতো মেয়র নির্বাচিত হন আওয়ামী লীগ মনোনীত ও ১৪ দল সমর্থিত মেয়র প্রার্থী এএইচএম খায়রুজ্জামান লিটন।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin