বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৭ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
চট্টগ্রামে নিহত সেনাসদস্য তাসনিম রিফায়াতের গ্রামের বাড়ি রাজশাহীতে শোকের মাতম পদ্মার পানিতে ডুবেছে ঘর, পানিবন্দী মানুষের পাশে জেলা প্রশাসক শিশুর সার্বিক বিকাশ নিশ্চিতে প্রাতিষ্ঠানিক সমন্বয় জোরদারের আহ্বান বিএমডিএ’র মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত রাজশাহী বোর্ডে পুনর্নিরীক্ষিত খাতা পুনরায় দেখার অভিযোগ পবা মোহনপুরের প্রতিটা কমিউনিটি ক্লিনিকের আধুনিকায়ন করা হবে পবার চর মাঝার দিয়ারে ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধনীতে : এমপি মিলন রাজশাহীর বারাহী, নবগঙ্গা ও বারনই নদীর দূষণ বন্ধের দাবীতে নওহাটায় মানববন্ধন অসুস্থ স্বেচ্ছাসেবক দল নেতা জয়নাল এর পাশে বিএনপি নেতা সুলতান আন্তর্জাতিক মানের ট্রেনিং-এর মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টিতে বরেন্দ্র বিশ্ববিদ্যালয় রাজশাহীতে সারের কোনো সংকট নেই: বিভাগীয় কমিশনার

আজকের শিশুরাই বঙ্গবন্ধুর মত বড় মানুষ হবে: আসাদ

  • প্রকাশ সময় শনিবার, ২৬ আগস্ট, ২০২৩
  • ২৮৪ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী জেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ বলেছেন, আজকের শিশুরাই আগামী দিনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মত বড় মানুষ হবে। তাদেরকে সেভাবেই গড়ে তুলতে হবে। প্রতিটি শিশু যাতে দেশপ্রেম নিয়ে গড়ে ওঠে সেজন্য অভিভাবকদের দায়িত্ব পালন করতে হবে। আমরা যারা আজকে সমাজের বিভিন্ন পর্যায়ে রয়েছি তাদেরকেও এই দায়িত্ব পালন করতে হবে। শনিবার বিকেলে রাজশাহী মেডিকেল কলেজ অডিটরিয়ামে ১৫ই আগস্ট জাতীয় শোক দিবস স্মরণে রচনা ও চিত্রাংকন প্রতিযোগিতা ২০২৩ এর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আসাদ বলেন, আজকের শিশুরাই আগামী দিনের ভবিষ্যৎ। তারাই পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ। তারাই আগামী দিনের বিশ্বের চালিকা শক্তি। আজকের শিশুরা আগামী দিনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মত বড় মানুষ হবে। এই শিশুদের নিয়েই আমাদেরকে কাজ করতে হবে। আমাদের চিন্তা করতে হবে, তাদেরকে কিভাবে গড়ে তুললে দেশের উন্নয়ন হবে।

আসাদ বলেন, বঙ্গবন্ধুর বাংলাদেশ। আজকের শিশুদের আগামী দিনের বঙ্গবন্ধু হিসেবে গড়ে উঠতে হবে। যেন দেশপ্রেমিক হয়, দেশের প্রতি চেতনা ও মমতা থাকে সেই হিসেবে গড়ে তুলতে হবে। আজকের শিশুদের খেলাধুলা, শরীরচর্চা, পরিষ্কার পরিচ্ছন্ন থাকা, শিক্ষকদের কথা মান্য করা, অভিভাবকদের কথা মান্য করা এবং প্রতিটি শিশুকে নিয়ম মেনে চলা শেখাতে হবে। গুরুজনদের শ্রদ্ধা করতে শেখাতে হবে। সবাইকেই উন্নত মানবিক গুণাবলি সম্পন্ন হতে হবে।

আসাদ বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব আজ আমাদের মাঝে নেই, কিন্তু তাঁর আদর্শ আছে। সেই আদর্শ নিয়েই বাংলাদেশকে আমরা এগিয়ে নিয়ে যাব। আগামীর বাংলাদেশ হবে স্মার্ট বাংলাদেশ, উন্নত সমৃদ্ধ বাংলাদেশ। এই বাংলাদেশ বিনির্মানের জন্যই আজকের শিশুদের গড়ে তুলতে হবে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের জাতীয় পরিষদের সদস্য ও কাকনহাট পৌর মেয়র আতাউর রহমান, বাঘা-চারঘাটের সাবেক এমপি রায়হানুল হক, রাজশাহী জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি বদরুজ্জামান রবু মিয়া, সাবেক ছাত্রনেতা মিরাজুল ইসলাম, ছাত্রনেতা কামরান ইয়ামিন, রাজশাহী জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আহসানুল হক মাসুদ, তানোর উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি গোলাম রাব্বানী, জেলা আওয়ামী লীগের সাবেক নেতা এমদাদ মাস্টার, রাজশাহী জেলা কৃষকলীগের সভাপতি তাজবুল ইসলাম, রাজশাহী জেলা আওয়ামী লীগের সাবেক ধর্ম বিষয়ক সম্পাদক সিরাতুন শাহীন, রাজশাহী জেলা যুবলীগের সাধারণ সম্পাদক আলী আজম সেন্টু, মুন্ডুমালা পৌর মেয়র সাইদুর রহমান, রাজশাহী মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি শফিকুজ্জামান শফিক, রাজশাহী জেলা আওয়ামী লীগের সদস্য শরিফুল ইসলাম, জেলা যুবলীগের প্রচার সম্পাদক রফিকুজ্জামান রফিক, জেলা কৃষক লীগের সহ-সভাপতি আবুল হোসেন, রাজশাহী জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি হাবিবুর রহমান হাবিবসহ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ এবং সকল সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin