সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১০:০১ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
২০২৭ সালের শুরুতেই পদ্মা ব্যারেজ প্রকল্পের কাজ শুরু হবে: পানিসম্পদ মন্ত্রী ভূমি মন্ত্রী মিনুর আশু রোগমুক্তি কামনায় ১৮ নং ওয়ার্ডে আলোচনা ও দোয়া মাহফিল ভূমিমন্ত্রী মিনুর রোগমুক্তি কামনায় ধর্মসভা মন্দিরে বিশেষ প্রার্থনা দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত তেতাল্লিশ পরিবারের মধ্যে এক কোটি ঊনআশি লাখ টাকার চেক বিতরণ এমপির বিরুদ্ধে আ.লীগকে পুনর্বাসন ও হয়রানীর প্রতিবাদে বিএনপির নেতাকর্মীদেরই সংবাদ সম্মেলন জনগণের নিরাপত্তা নিশ্চিতে সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল হতে হবে: এমপি মিলন ভূমিমন্ত্রীর রোগমুক্তি কামনায় জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের দোয়া মাহফিল দেশের উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: এমপি মিলন বাপা ও রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদের আঞ্চলিক সেমিনার নভেম্বরে ভূমি মন্ত্রী মিনুর সুস্থতা কামনায় ইনসাব এর দোয়া মাহফিল

আন্তর্জাতিক ভেটেরিনারি দিবস উপলক্ষে মান্দায় বিনামূল্যে ভ্যাকসিন ও মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

  • প্রকাশ সময় শনিবার, ২৯ এপ্রিল, ২০২৩
  • ৩১৯ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: ‘ভেটেরিনারি পেশায় বৈচিত্র, সমতা এবং অন্তর্ভূক্তি প্রচার করা’ এই প্রতিপাদ্য বিষয় নিয়ে বিশ^ ভেটেরিনারি দিবস উপলক্ষে নওগাঁ জেলার মান্দা কালিগ্রামের বেলা ১১টার দিকে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভার পূর্বে র‌্যালি বের করা হয়। সেইসাথে বিনামূল্যে ভ্যাকসিন ও মেডিকেল ক্যাম্প করা হয়। বাংলাদেশ লাইভ স্টক সোসাইটি এর আয়োজনে মাসব্যাপি কর্মসূচীর অংশ হিসেবে সভায় সভাপতিত্ব করেন অত্র সোসাইটির সহ-সভাপতি ডাক্তার আব্দুল মান্নান।

শাহ এগ্রিকালচার ইনফরমেশন লাইব্রেরীর সহায়তায় এবং শিনিল ফার্মার সহযোগিতায় অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ লাইভ স্টক সোসাইটির সাধারণ সম্পাদক ও রোটারি ক্লাব অব রাজশাহী সেন্ট্রাল এর প্রেসিডেন্ট ইলেক্ট ড. হেমায়েতুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রোটারিয়ান মিজানুর রহমান, শাহ কৃষি তথ্য পাঠাগারের প্রতিষ্ঠাতা জাহাঙ্গীর আলম, ফার্মা এন্ড ফার্ম এর আরএসএম জাহিদুল ইসলাম রতন, রোটারিক্লাব অব রাজশাহী সেন্ট্রাল সার্ভিস প্রজেক্ট এর পরিচালক রোটারিয়ান শিউলি হাসান।

আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ লাইভ স্টক সোসাইটির সাংগঠনিক সম্পাদক সেলিনা বেগম, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সহ-সম্পাদক জাহিদ বাবু ও ইউটিউবার সালাহ উদ্দিনসহ অন্যান্য অতিথিবৃন্দ।

প্রধান আলোচক বলেন, প্রাণী সম্পদ যেমন দেশের আমিষ ও মাংশের সংকট দূর করে। তেমনি প্রাণী সম্পদ চামড়া ও হাড় রপ্তানী করে প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জন করে। তিনি আরো বলেন, আবাদী জমি অন্য কাজে নষ্ট না করে ফসল ফলানোর জন্য কৃষকদের প্রতি আহ্বান জানান। সেইসাথে গরু, ছাগল ভেড়া ও মহিষসহ অন্যান্য গবাদী পশু ব্যাপকভাবে পালনের জন্য সরকারী জমি লিজ না দিয়ে চারণভূমি করার জন্য সরকারের প্রতি দাবী জানান তিনি।

গবাদী পশু অসুস্থ হলে বিশেষ করে গরু, ছাগল, ভেড়া ও মহিষের যে কোন ধরনের অসুখ হলে সঙ্গে সঙ্গে ডাক্তারের সাথে পরামর্শ করে ওষুধ খাওয়ানোর জন্য উপস্থিত খামারী ও কৃষকদের পরামর্শ দেন তারা। বক্তব্য শেষে বিনামূল্যে গরুকে ভ্যাকসিন ও খামারী এবং কৃষকদের মধ্যে বিনামূল্যে বিভিন্ন ধরনের ওষুধ, ভিটামিন ও শক্তিবর্ধক ওষুধ প্রদান করেন অতিথিবৃন্দ। উল্লেখ্য অত্র দিবস উপলক্ষে নিরাপদ আমিষ ও প্রাণীসম্পদ লালন-পালনের উপরে প্রশিক্ষণ প্রদান ও বিএলএস টেলিভিশনের উদ্বোধন করা হয়। আগামী পহেলা মে প্রথম অনুষ্ঠান প্রচার করা হবে বলে জানান অতিথিবৃন্ধ।

 

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin