বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
চট্টগ্রামে নিহত সেনাসদস্য তাসনিম রিফায়াতের গ্রামের বাড়ি রাজশাহীতে শোকের মাতম পদ্মার পানিতে ডুবেছে ঘর, পানিবন্দী মানুষের পাশে জেলা প্রশাসক শিশুর সার্বিক বিকাশ নিশ্চিতে প্রাতিষ্ঠানিক সমন্বয় জোরদারের আহ্বান বিএমডিএ’র মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত রাজশাহী বোর্ডে পুনর্নিরীক্ষিত খাতা পুনরায় দেখার অভিযোগ পবা মোহনপুরের প্রতিটা কমিউনিটি ক্লিনিকের আধুনিকায়ন করা হবে পবার চর মাঝার দিয়ারে ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধনীতে : এমপি মিলন রাজশাহীর বারাহী, নবগঙ্গা ও বারনই নদীর দূষণ বন্ধের দাবীতে নওহাটায় মানববন্ধন অসুস্থ স্বেচ্ছাসেবক দল নেতা জয়নাল এর পাশে বিএনপি নেতা সুলতান আন্তর্জাতিক মানের ট্রেনিং-এর মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টিতে বরেন্দ্র বিশ্ববিদ্যালয় রাজশাহীতে সারের কোনো সংকট নেই: বিভাগীয় কমিশনার

আবারও ভরাট হচ্ছে নগরীর ঐতিহাসিক সুখান দীঘি

  • প্রকাশ সময় বৃহস্পতিবার, ১৬ মার্চ, ২০২৩
  • ২৬৬ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী মহানগরীর সপুরা এলাকার সুখান দীঘি। ব্রিটিশ আমলের এ দীঘিতে এখনো থইথই পানি। একসময় ঐ এলাকার মানুষের পানির প্রধান উৎস ছিল এই দীঘি। ২০২২ সালের ৮ আগস্ট এক রিটের পরিপ্রেক্ষিতে মহানগরীর ৯৫২টি পুকুর-দীঘি সংরক্ষণে নির্দেশ দেন উচ্চ আদালত। কিন্তু আদালতের এ নির্দেশনা কানে তোলেনি সিটি কর্পোরেশন ও জেলা প্রশাসন। এ সুযোগে আবারও থাবা বসিয়েছে ভূমিদস্যুরা। গভীর রাতে বালু ফেলে দীঘি ভরাট করা হচ্ছে। এরই মধ্যে দীঘির বেশ কিছু অংশ ভরাট করে মার্কেট নির্মাণও করা হয়েছে।

রাজশাহী সিটি কর্পোরেশন ও রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের মাস্টার প্ল্যানে নগরীর শুখান দিঘি সংরক্ষিত জলাধার। উচ্চ আদালতের নির্দেশনায় এই পুকুরটি পুকুরটি ভরাট না করতে নির্দেশনাও রয়েছে। তারপরও প্রভাবশালী মহল পুকরটি ভরাট করে দোকান ঘর নির্মাণ করছে।

খতিয়ান সূত্রে এই পুকুরের মালিক শরিফা খাতুন, হাজেরা খাতুন, মাজেদা খাতুন, আতেফা খাতুন ও তাদের বংশধরগণ। এ পুকুর ভরাট করার প্রতিবাদে বুধবার বেলা ১১টায় পুকুরটি ভরাটের প্রতিবাদে মানববন্ধন করেছে পুকুরের মালিক ও এলাকাবাসী। ঘন্টাব্যাপী মানববন্ধনে এলাকাবাসী অভিযোগ করেন, স্থানীয় প্রভাবশালীরা পুকুরের মালিকানা দাবি করে সব পক্ষকে ম্যানেজ করে রাতের আঁধারে ভরাট করছে ও দোকান নির্মাণ করছে। তারা এ বিষয়ে প্রশাসনের হস্তক্ষেপ দাবি ও পুকুরটি যথাযথভাবে সংরক্ষণের দাবি করেন।

আদালতের নির্দেশনার বিষয়ে রাজশাহীর জেলা প্রশাসক আব্দুল জলিলের দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি বলেন, এর আগেও সুখান দীঘি কয়েক বার ভরাটের চেষ্টা করা হয়েছিল। আমি ৩-৪ বার ম্যাজিস্ট্রেট পাঠিয়ে বন্ধ করেছি। তবে নতুন করে ভরাটের খবর জানতাম না। এখন শুনলাম। আজকেই আমি ম্যাজিস্ট্রেট পাঠাচ্ছি।

স্থানীয়রা জানান, মহনগরীর সপুরা এলাকায় ১০ বিঘা আয়তনের এ দীঘিটি কয়েক দিন ধরে ভরাট করা হচ্ছে। প্রথমে রাতে বালু ফেলা শুরু হলেও এখন প্রকাশ্যেই ভরাট করা হচ্ছে। ভূমিদস্যুদের হাত থেকে দীঘিটি রক্ষায় মালিকরা আদালতের শরণাপন্ন হন। মঙ্গলবার থেকে নিষেধাজ্ঞাও জারি করেন আদালত। জিল্লুর রহমান (৬০) নামের এক ব্যক্তি জানান, এটি ব্যক্তিমালিকানার দীঘি। এখন তিনিসহ এর ওয়ারিশ অন্তত ১৫০ জন।

২০১৪ থেকে ২০১৬ সালের জন্য দীঘিটি মাছ চাষ করতে ইজারা দেওয়া হয়েছিল। ১৫ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক সোহরাব আলী, ওয়ার্ড কাউন্সিলর আবদুস সোবহান লিটন, মোস্তাক আহমেদ ও শাহিন হোসেনসহ ১০ জন ব্যক্তি দীঘিটি মাত্র দেড় লাখ টাকায় ইজারা নেন। এরপর তারা আর দীঘির দখল ছাড়েননি। উল্টো দুই কোটি টাকা না দিলে তারা দীঘি ছাড়বেন না বলে ঘোষণা দেন। এরা প্রভাবশালী বলে তারা কিছু করতেও পারেননি। এখন তারাই দীঘিটি ভরাট করছেন। এদের সঙ্গে যোগ দিয়েছেন গোদাগাড়ীর মাটিকাটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা সোহেল রানা।

চেয়ারম্যান সোহেল রানা বলেন, ঐ এলাকায় আমার বাসা আছে। সেখানে আমি যাতায়াত করি। স্থানীয় স্বেচ্ছাসেবক লীগ নেতা সোহরাব আমার ঘনিষ্ঠ বন্ধু। সেই দীঘি ভরাট করে মার্কেট করছে। আমি ভরাটের সাথে জড়িত নই।

স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর আব্দুস সোবহান লিটন বলেন, ‘দীঘি-পুকুর ভরাটে আদালতের নিষেধাজ্ঞা জারি রয়েছে। কিন্তু স্থানীয় প্রভাবশালী ভূমিদস্যুরা সুখান দীঘি ভরাট করে ফেলছে। আমি বিএনপির রাজনীতির সাথে জড়িত। এ কারণে আমার কথা প্রশাসনও শুনছে না। তবে অভিযোগের বিষয়ে জানতে মোবাইল একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও সাড়া দেননি সোহরাব আলী।

আদালতের নিষেধাজ্ঞা ভেঙে সুখান দীঘি ভরাটের বিষয়ে জানতে চাইলে মহানগরীর বোয়ালিয়া ভূমি অফিসের সহকারী কমিশনার (ভূমি) শাহীন মিয়া বলেন, বিষয়টি আমার জানা ছিল না। সরেজমিনে লোক পাঠিয়ে দেখে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে।

জানা যায়, মহানগরীতে একের পর এক পুকুর-দীঘি ভরাট হয়ে যাচ্ছে দেখে সিটি কর্পোরেশন ২২টি পুকুর-দীঘিকে সংরক্ষণের উদ্যোগ নিয়েছে। ব্যক্তিমালিকানায় থাকলেও পুকুর-দীঘিগুলোকে অধিগ্রহণ করার পরিকল্পনা সিটি কর্পোরেশনের। এ জন্য একটি প্রকল্প প্রস্তুত করে মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। এই তালিকায় আছে সুখান দীঘি। এর মধ্যেই ভূমিদস্যুরা সুখান দীঘি ভরাট করতে শুরু করেছে।

এর আগে গত বছর একদফায় দীঘির কিছুটা অংশ ভরাট করা হয়। সে সময় গণমাধ্যমে সংবাদ প্রকাশ হলে বিষয়টি নজরে আসে পরিবেশ ও মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ (এইচআরপিবির) নামের একটি সংগঠনের। এ নিয়ে সংগঠনটি উচ্চ আদালতে রিট করে। গত বছরের আগস্টে এই রিট আবেদনের চূড়ান্ত শুনানি হয়। সেদিন উচ্চ আদালতের একটি বেঞ্চ রাজশাহী শহরের ৯৫২টি পুকুর সংরক্ষণের পাশাপাশি সুখান দীঘিকে আগের অবস্থানে ফিরিয়ে আনার নির্দেশ দেন। রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) মেয়র, রাজশাহী পরিবেশ অধিদপ্তর ও জেলা প্রশাসককে এই নির্দেশ দেন আদালত। তবে সুখান দীঘি রক্ষার কোনো উদ্যোগ নেওয়া হয়নি।

শহরের ৯৫২টি পুকুর-দীঘি সংরক্ষণের এবং সুখান দীঘি আগের অবস্থায় ফিরিয়ে আনার ব্যাপারে উচ্চ আদালতের নির্দেশের বিষয়ে জানতে চাইলে সিটি কর্পোরেশনের সচিব মশিউর রহমান বলেন, ‘আদেশের কোনো কাগজপত্র আমি দেখিনি। কাগজপত্র পেলে ব্যবস্থা নিতাম।

সিটি কর্পোরেশনের প্রধান প্রকৌশলী নূর ইসলাম তুষার বলেন, ‘দিন দিন তো সব পুকুর-দীঘিই ভরাট হয়ে যাচ্ছে। এ জন্য ২২টি পুকুর-দীঘি সংরক্ষণের জন্য তালিকা করে একটি প্রকল্প আমরা মন্ত্রণালয়ে পাঠিয়েছেন। এর মধ্যে সুখান দীঘিও আছে। প্রকল্পটি সবুজ পাতায় আছে, কিন্তু এখনো পাস হয়নি। প্রকল্পটা পাস হয়ে গেলে কর্পোরেশন দীঘিটা অধিগ্রহণ করে নিতেন বলে জানান তিনি।

 

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin